1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুর বেইলি সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক, যোগাযোগ বিচ্ছিন্ন - আমার সকাল ২৪ |
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:৩৪|
ব্রেকিং নিউজ:
নালায় বাঁধ, সামান্য বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম শার্শায় উলাশীর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির দেওয়া রহস্যময় একটি কার্টন খুলতে গিয়ে বিস্ফোরণে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। চাঁদপুরে ১৯৯ মামলার জব্দকৃত আলামত ধ্বংস মতলব দক্ষিণ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত বগুড়ার কাহালু থানায় জেলা প্রশাসকের পরিদর্শন, সেবার মানোন্নয়নে নির্দেশনা বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ একজন আটক, পলাতক ২ পয়সারহাটে অটো রাইস মিলের দূষণে জনজীবন বিপর্যস্ত যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা ঝিকরগাছায় প্রতারকের ছুরিকাঘাতে যুবক আহত ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালুখেকোদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার নোয়াখালী জেলার ‘জয়াগে’ মাটি খননের সময় উদ্ধার মর্টার শেল, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে যুবক গ্রেফতার ভাঙ্গুড়ায় প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম, অডিটে ২১ লাখ টাকা বেতন ফেরতের সুপারিশ চিলমারীতে শিশু আয়শা হত্যার তদন্তে অগ্রগতি নেই, বিক্ষোভে ফুঁসে উঠল এলাকাবাসী রূপগঞ্জে বালু নদের উপর কেওডালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন পঞ্চগড় বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ দোকান মালিককে আর্থিক সহায়তা প্রদান পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত পীরগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান বগুড়া সদরে ম্যাগনেটে লুকিয়ে ১ হাজার ইয়াবা পাচারকালে যুবক গ্রেফতার ট্রেন থেকে গরু বাঁচাতে গিয়ে তিন পশুসহ মালিকের মৃত্যু সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কসবা থানা পুলিশের মাদক অভিযান: ১৬ কেজি গাঁজাসহ ১ কারবারী গ্রেফতার মাধবপুর মন্দিরের পূজার ঘরে অগ্নিসংযোগ: মূল দুষ্কৃতকারী গ্রেফতার ও স্বীকারোক্তি চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে ‘মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সিজন ২ উদ্বোধন সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই মার্কিন অবরোধ: ইরানের ৩৮ জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি সেন্টকমের তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বেড়েছে তেলের দাম, ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিতের প্রভাব বিশ্ববাজারে আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক: দেড় বছরের কারাদণ্ড পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু, সুবর্ণচরে শোকের ছায়া পরীক্ষার হলে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত, চৌমুহনীতে আতঙ্ক ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার দূতের ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা ট্যাংকার চাকরির টোপ দিয়ে বিদেশে পাচারের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে বৃষ্টির মরদেহের খোঁজ চলছে, হত্যাকারীর মৃত্যুদণ্ড বা প্যারোলবিহীন যাবজ্জীবনের আশঙ্কা অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি: ফতুল্লায় ডাইং কারখানায় তিতাসের অভিযান, সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ

জগন্নাথপুর বেইলি সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক, যোগাযোগ বিচ্ছিন্ন

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শনিবার, নভেম্বর ১৬, ২০২৪,
জগন্নাথপুর বেইলি সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক যোগাযোগ বিচ্ছিন্ন
জগন্নাথপুর বেইলি সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক যোগাযোগ বিচ্ছিন্ন

জগন্নাথপুর বেইলি সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক, যোগাযোগ বিচ্ছিন্ন

 

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক

সুনামগঞ্জের জগন্নাথপুরে অতিরিক্ত সিমেন্টবাহী ট্রাকের ভারে জগন্নাথপুর- ঢাকা-আঞ্চলিক মহাসড়কের কাঁটাগাঙের ওপর বেইলি সেতুর পাটাতন ভেঙে গেছে। এতে সেতুতে ট্রাক আটকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে বিকেলে সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সরেজমিনে দেখা যায়, অতিরিক্ত সিমেন্ট বোঝাই ঢাকা মেটো ২৪-৫৪৫৫ নাম্বারের একটি ট্রাকের ভারে সেতুর দক্ষিণ দিকের একটি অংশ দেবে ট্রাকটি আটকে রয়েছে। এতে সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। দু’পাড়ের লোকজন যাতাযাত করতে বিড়ম্বনায় পড়ছেন। দু’পাড়ের লোকজন খেয়া নৌকা দিয়ে যাতায়াত করছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৩ টার দিকে একটি অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক কাঁটাগাঙের ওপর ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে জগন্নাথপুরের দিকে যাচ্ছিল। এসময় সেতুর দক্ষিণ মাথার একটি পাটাতন ক্ষতিগ্রস্থ হয়ে নদীতে পড়ে গেলে ট্রাকটি আটকে যায়।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, এই সেতুতে ওঠার আগে ১০ টনের অধিক বহন নিষিদ্ধের সাইনবোর্ড রয়েছে, কিন্তু ৩০ টনের অধিক ওজনের ট্রাক ওঠায় এই দুর্ঘটনা ঘটেছে। অতিরিক্ত বোঝাই সিমেন্টবাহী ট্রাকের ভারে সেতুটি ফের ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ সেতুর পাটাতন অংশের তিনটি প্লেট পানিতে তলিয়ে যায়। এছাড়া আরেকটি প্লেট কোনভাবে আটকে আছে। তবে রাতের মধ্যে ট্রাক সরানো গেলে সংস্কার কাজ শুরু হবে।

ছাতকে কার্যালয়ে দায়িত্বরত সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ বলেন, সেতুর পাশে সড়ক ও জনপথ বিভাগের সতর্কীকরণ সাইনবোর্ড রয়েছে। আমাদের নির্দেশনায় ১০ টন মালের বাধ্যবাধকতা থাকার পরও ধারণা করছি ৩০ টন মাল রয়েছে ওই ট্রাকে।

প্রসঙ্গত, এ পর্যওন্তে একাধিকবার কাঁটাগাঙের ওপর জরাজীর্ণ বেইলি সেতু ক্ষতিগ্রস্থ হয়। ২০২৩ সালের ২২ আগস্ট কাঁটাগাঙের ওপর নির্মিত সেতুটি ভেঙে জগন্নাথপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক পানিতে পড়ে যায়। এ ঘটনার ট্রাক চালক ও তার সহকারী নিহত হন। ঘটনার পর সেতুটি সংস্কার হয়। পরে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে আরসিসি সেতু নির্মাণের অনুমোদন পেলে এখনও প্রক্রিয়াধীন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper