মাধবপুর মন্দিরের পূজার ঘরে অগ্নিসংযোগ: মূল দুষ্কৃতকারী গ্রেফতার ও স্বীকারোক্তি
মস্ত মিয়া
(বিশেষ প্রতিনিধি)
গত ২২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ বুধবার ভোর আনুমানিক ৫:৫০ মিনিটে মাধবপুর উপজেলা থানাধীন আফজলপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের পূজার সরঞ্জামাদি সংরক্ষণের টিনশেড ঘরে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে।
ঘটনার পর হবিগঞ্জ জেলা পুলিশ-এর নিরবচ্ছিন্ন তদন্ত ও পুলিশ সুপারের নির্দেশনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ উদ্ঘাটিত হয়। এর ভিত্তিতে ২৬ এপ্রিল ২০২৬ দুপুর ২:৩০ মিনিটে মাধবপুর থানার ৩ নম্বর বহরা ইউনিয়নের মনতলা বাজার এলাকা থেকে মূল অভিযুক্ত মোঃ বোরহান উদ্দিন সোহাগ (৩৭)কে গ্রেফতার করা হয়।
তিনি আফজলপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন (প্রকাশ তালেবর)-এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।