1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বান্দরবান জেলা পরিষদের নেতৃত্বে কে আসছেন? ম্যামাচিং নাকি সাশৈপ্রু—চলছে জোর আলোচনা - আমার সকাল ২৪ |
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:৩৮|
ব্রেকিং নিউজ:
বান্দরবানে বিএনপি নেতা ও তার ৩ বছরের শিশুর ওপর হামলার অভিযোগ, মামলা দায়ের ওসমানীনগরে ৪ কিমি সড়ক পাকা কাজে অনিয়মের অভিযোগ, নিম্নমানের নির্মাণে জনদুর্ভোগের শঙ্কা বরিশালের বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল হক টুকু ডিবি পুলিশের হাতে আটক বান্দরবান জেলা পরিষদের নেতৃত্বে কে আসছেন? ম্যামাচিং নাকি সাশৈপ্রু—চলছে জোর আলোচনা ডোমারে মামলার আতঙ্কে পাড়া ফাঁকা, ২৫ বাড়িতে লুটপাটের অভিযোগ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হাতিয়ায় নদীর ঘাটে লুকানো ২৭০০ লিটার ডিজেল জব্দ, আটক ১ ধামইরহাটে খাবার চাওয়াকে কেন্দ্র করে মানসিক প্রতিবন্ধীর উপর হামলা, মাথায় ২০টি সেলাই—এক চোখ নষ্টের আশঙ্কা সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে বেগমগঞ্জ কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার বেগমগঞ্জে অভিযানে ‘দেলোয়ার বাহিনী’র প্রধানসহ ইয়াবা উদ্ধার মতলব উত্তরে মাদকসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ডাকাত নাজমুল গ্রেফতার রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট — এক মাসে ৬ ঘটনায় জনমনে আতঙ্ক শান্তিগঞ্জে প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার দিলেন এমপি কয়ছর ইবি শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় মামলা বাউফলে জেলেদের চাল বিতরণে নানা অনিয়ম: ৮০ কেজির স্থলে মিলছে ৭৫ কেজি কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ উদ্বোধন হত্যা ও ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটনে জিএমপি’র সাফল্য, কর্মকর্তাদের পুরস্কৃত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণা: চার প্রতারক গ্রেফতার রাউজানে সেনা–র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ একজন আটক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা. ফরিদ খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার কিশোরগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল মুলাদীতে ঘর থেকে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস: বিচার ও ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি — গ্রেপ্তার ১ চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার মতলব দক্ষিণে ইয়াবাসহ বাবা-ছেলে আটক জগন্নাথপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান: সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগ জগন্নাথপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন

বান্দরবান জেলা পরিষদের নেতৃত্বে কে আসছেন? ম্যামাচিং নাকি সাশৈপ্রু—চলছে জোর আলোচনা

সুকেল তঞ্চঙ্গ্যা
  • আপলোডের সময় : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬,
বান্দরবান জেলা পরিষদের নেতৃত্বে কে আসছেন? ম্যামাচিং নাকি সাশৈপ্রু—চলছে জোর আলোচনা
বান্দরবান জেলা পরিষদের নেতৃত্বে কে আসছেন? ম্যামাচিং নাকি সাশৈপ্রু—চলছে জোর আলোচনা

বান্দরবান জেলা পরিষদের নেতৃত্বে কে আসছেন? ম্যামাচিং নাকি সাশৈপ্রু—চলছে জোর আলোচনা

স্টাফ রিপোর্টার, বান্দরবান | সুকেল তঞ্চঙ্গ্যা

পাহাড়ের রাজনৈতিক কেন্দ্রবিন্দু বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে জল্পনা-কল্পনা। গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের শীর্ষ পদে কে আসছেন—সাবেক সংসদ সদস্য ম্যামাচিং নাকি সাশৈপ্রু—এ নিয়ে শহরের চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত চলছে ব্যাপক আলোচনা।

স্থানীয় রাজনৈতিক মহলে জানা গেছে, নেতৃত্বের দৌড়ে সাবেক সংসদ সদস্য ম্যামাচিং বেশ এগিয়ে আছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে সামনে এনেছে। অনেক নেতাকর্মীর মতে, বর্তমান পরিস্থিতিতে জেলা পরিষদের শৃঙ্খলা ও কার্যকারিতা ফিরিয়ে আনতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে আলোচনায় পিছিয়ে নেই সাশৈপ্রু। দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা এবং প্রশাসনিক মহলে সুসম্পর্ক থাকার কারণে তাঁর নামও জোরালোভাবে আলোচিত হচ্ছে। দলীয় তরুণ অংশ এবং উন্নয়নকামী সাধারণ মানুষের মাঝে তাঁর আলাদা প্রভাব রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা জানান, এমন একজন নেতৃত্ব প্রয়োজন যিনি পাহাড়ের মানুষের অধিকার রক্ষা এবং উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে পারবেন।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। রাজনৈতিক নীতি-নির্ধারকদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন নেতৃত্ব। শেষ পর্যন্ত অভিজ্ঞতার জয় হবে নাকি নতুন নেতৃত্বের সুযোগ মিলবে—তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

স্থানীয়দের প্রত্যাশা, যিনিই দায়িত্ব পান না কেন, বান্দরবানের উন্নয়ন, স্থিতিশীলতা এবং সম্প্রীতির ধারা বজায় রাখাই হবে প্রধান অগ্রাধিকার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper