
স্টাফ রিপোর্টার: মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ওসি ডিবি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ওসমান গনির নেতৃত্বে একটি দল ২০২৬ সালের ২৫ এপ্রিল রাত আনুমানিক ১৭.৪০ ঘটিকায় সেনবাগ থানাধীন ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ফেনী–নোয়াখালী মহাসড়কের হাশেম টোবাকো সংলগ্ন খালি জায়গার সামনে থেকে দুইজনকে আটক করা হয়। তারা হলেন—
১) মোঃ আবু জাফর প্রকাশ দুলাল (৩৫), পিতা-মৃত শফিক উল্লাহ, ফতেপুর, সেনবাগ, নোয়াখালী
২) মোঃ সোহাগ (৩২), পিতা-মৃত শাহজাহান, পূর্ব হাজিপুর, বেগমগঞ্জ, নোয়াখালী
তল্লাশিতে প্রথম আসামির কাছ থেকে ২০ পিস এবং দ্বিতীয় আসামির কাছ থেকে ৫ পিস—মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।