স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪।
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গণিপুর এলাকার কলেজ রোডে ইসমাইল হোসেনের চায়ের দোকানের পেছনে অভিযান পরিচালনা করে মোঃ মনিরুজ্জামান (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মনিরুজ্জামান একই এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুল মালেক এবং মাতা মৃত আকলিমা বেগম।
পুলিশ জানায়, আটককৃত আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।