
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪।
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামীয়া রোড এলাকায় হাসিনা মঞ্জিল সংলগ্ন ‘আব্দুল্যাহ শপ’ নামের একটি মুদির দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ডিবি সদস্যরা মাদক ব্যবসায়ী আজমির হোসেন রনি (২৫)-কে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।