1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংক ঘিরে বিতর্ক, ঋণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ - আমার সকাল ২৪ |
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১:৩৫|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর কবিরহাটে জমি বিরোধে সংঘর্ষ: মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশু হত্যা অভিযোগ ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংক ঘিরে বিতর্ক, ঋণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান ফলন বৃদ্ধিতে কৃষক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেপ্তার বগুড়ায় ফ্যানের কার্টুনে লুকানো ৩২০০ ইয়াবা উদ্ধার, যুবক গ্রেফতার ৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, টিকা সংকটে ফিরতে পারে নির্মূল রোগ পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ, মূল্য প্রায় ৩.৭ লাখ টাকা লালমনিরহাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজাসহ ০৪ জন গ্রেফতার ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, সংগঠন থেকে বহিষ্কার চাঁদপুরে এনসিপি’র বিশাল যোগদান: দুই শতাধিক নেতাকর্মী যুক্ত কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসীর মরদেহ দেশে, মালয়েশিয়া-লিবিয়া থেকেও ফিরেছে আরও ৬ জন বাবুল নামে এক ব্যক্তির কারাগারে মৃত্যু হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার উত্তর দিঘলদীতে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির সময় দুইজন আটক, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় কিশোর ফুটবলার নিহত, এলাকায় উত্তেজনা ইসরায়েলকে হামলা বন্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২ জেলে আটক, জাল ও নৌকা জব্দ সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায় চাঁদপুরের মতলব দক্ষিণে শিশুর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেফতার কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ঝিকরগাছায় কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশ: সত্যতা পেয়ে ঢালাই ভাঙার নির্দেশ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম: সব আবেদন এখন ডিজিটাল নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি রামপালে বিশুদ্ধ পানির তীব্র সংকট: লবণাক্ততা ও অব্যবস্থাপনায় জনজীবন বিপর্যস্ত, জরুরি পদক্ষেপের দাবি প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংক ঘিরে বিতর্ক, ঋণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
  • আপলোডের সময় : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,

ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংক ঘিরে বিতর্ক, ঋণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক (৪৬০৫) শাখায় ঋণ বিতরণকে কেন্দ্র করে স্বজনপ্রীতি, অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন সাবেক শাখা ব্যবস্থাপক ও বর্তমানে শার্শা উপজেলা শাখা ব্যবস্থাপক সালমা খাতুন এবং মাঠকর্মী তাপস পাল। তাদের বিরুদ্ধে প্রকৃত দরিদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বঞ্চিত করে আত্মীয়-স্বজনদের নামে ঋণ বিতরণের অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, ব্যাংকের ঋণ তালিকায় এমন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘনিষ্ঠ আত্মীয় বা রাজনৈতিকভাবে প্রভাবশালী। অথচ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মূল লক্ষ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন। অভিযোগ উঠেছে, সেই উদ্দেশ্য ব্যাহত করে ঋণের অর্থ চলে গেছে বিত্তবানদের হাতে।

তথ্য অনুযায়ী, সালমা খাতুন ২২ অক্টোবর ২০১৮ তারিখে ঝিকরগাছা শাখায় যোগদান করেন এবং ২৭ নভেম্বর ২০২২ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালীন সময়ে ১৯ জুন ২০২২ তারিখে তার আত্মীয় নাসিমা বেগম (সদস্য নং ৪১২৩৩৫৩৭০৩০) এর নামে ১ লাখ টাকা এবং রাবেয়া বেগম (সদস্য নং ৪১২৩৩৫৩৭০১৫) এর নামে ১ লাখ টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়াও ৪ আগস্ট ২০২২ তারিখে মোজাম্মেল বিশ্বাস (সদস্য নং ৪১২৩৩৫০৬১০১৭), জান্নাতুল নাহার মোহনা (সদস্য নং ৪১২৩৩৫০৬১০৩৬) এবং ছবিরন বেগম (সদস্য নং ৪১২৩৩৫০৬১০৫৯) এর নামে যথাক্রমে ১ লাখ, ১ লাখ এবং ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। দুই দফায় মোট ৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

অভিযোগ রয়েছে, রাবেয়া বেগম ও তার মেয়ে ছবিরন বেগম অফিসে উপস্থিত না হয়েই তাদের নামে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই অর্থ সালমা খাতুনের আত্মীয় মোজাম্মেল বিশ্বাসের কাছে গেছে। এছাড়া জান্নাতুল নাহার মোহনা ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাত্র ৫ হাজার টাকা পরিশোধ করেছেন। সংবাদকর্মীদের অনুসন্ধানের পর গত ১৫ এপ্রিল রাবেয়া বেগম ও তার মেয়ে ছবিরন বেগমের ঋণ পরিশোধ করা হলেও বাকি তিনজনের ঋণ এখনো বকেয়া রয়েছে বলে অফিস সূত্রে জানা যায়।

স্থানীয়দের অভিযোগ, গ্রাহকের অজান্তেই তাদের নামে ঋণ তোলা হয়েছে। তারা বলেন, “আমরা কোনো সংস্থা থেকে টাকা নিলে আমাদের জেল খাটতে হয়, কিন্তু এখানে আত্মীয়তার মাধ্যমে প্রায় চার বছর ধরে টাকা উত্তোলন করে তা হজম করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।” তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

রাবেয়া বেগম বলেন, “আমি কোনো লোন নেয়নি। কে কী করেছে আমি জানি না। আমি ওই অফিসেই কোনোদিন যাইনি।” তবে পরবর্তীতে তিনি বলেন, “আমাদের সাথে তাদের রাগারাগি ছিল, তাই এমন বলেছিলাম। এখন লোন শোধ করে দিয়েছি।”

মোজাম্মেল বিশ্বাস বলেন, “আমি লোন নিয়েছি। আমিই শোধ করবো। কে তথ্য দিয়েছে সেটা বলেন, আমি দেখছি।”

মাঠকর্মী তাপস পাল বলেন, “আমাদের সালমা ম্যাডাম ছিলেন। উনার আত্মীয় দোলাভাই আপন। বস যদি বলে, তাহলে তো দিতে হয়।” রাবেয়ার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, “তারা অবশ্যই এসেছিল।”

সাবেক শাখা ব্যবস্থাপক সালমা খাতুন বলেন, “লোন দিয়েছি। লোন কি পরিশোধ হবে না? তারা অস্বীকার করছে না। অডিট টিম আছে, তারা ব্যবস্থা নেবে।” আত্মীয়তার বিষয়ে তিনি বলেন, “হ্যাঁ, তারা আমার আত্মীয়। তবে অফিসিয়ালি তারা সমিতির গ্রাহক। এক পরিবারে একাধিক ঋণ দেওয়ার কোনো বাধা তখন ছিল না।” তিনি আরও বলেন, “রাবেয়া ও তার মেয়ের বিষয়টি পারিবারিক সমস্যা। তারা একসাথে থাকাকালীন ঋণ নিয়েছিল, পরে আলাদা হয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। এখন আমার দোলাভাই বলছে, সে ঋণ পরিশোধ করবে।”

বর্তমান শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান বলেন, “আগে নিয়ম ভিন্ন ছিল, পরে এক পরিবারে একজনের নীতিমালা এসেছে। এখন মূল বিষয় হলো খেলাপি ঋণ আদায়। ৫ জনের মধ্যে ২ জনের টাকা পরিশোধ হয়েছে, আর ৩ জনের টাকা এখনো বকেয়া রয়েছে।”

জেলা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার মো. জাকির হুসাইন বলেন, “বিষয়টি জানা আছে। তারা দ্রুত পরিশোধ করবে বলেছে। না করলে তাদের বাধ্য করা হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper