1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি - আমার সকাল ২৪ |
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:১৯|
ব্রেকিং নিউজ:
ইসরায়েলকে হামলা বন্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২ জেলে আটক, জাল ও নৌকা জব্দ সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায় চাঁদপুরের মতলব দক্ষিণে শিশুর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেফতার কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ঝিকরগাছায় কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশ: সত্যতা পেয়ে ঢালাই ভাঙার নির্দেশ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম: সব আবেদন এখন ডিজিটাল নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি রামপালে বিশুদ্ধ পানির তীব্র সংকট: লবণাক্ততা ও অব্যবস্থাপনায় জনজীবন বিপর্যস্ত, জরুরি পদক্ষেপের দাবি প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬,
নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি

নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ ও বেড়া দিয়ে জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় উপজেলার বিপ্র বোয়ালিয়া গ্রামের ভুক্তভোগী মোঃ রেজাউল করিম প্রামাণিক (৪৮) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে শুক্রবার (১৭ এপ্রিল) আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আত্রাই থানার জিডি নং- ৮১০।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার বিপ্র বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুস সোবহান প্রামাণিকের ছেলে রেজাউল করিম তার পৈত্রিক ৪০ শতক সম্পত্তি মৌজা-বিপ্র বোয়ালিয়া, দাগ নং- ৩২৪৪, ৩২৪৫ ও ৩২৪৩ দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছেন। তবে গত ১৯ মার্চ ২০২৬ তারিখে গভীর রাতে বিবাদীগণ ওই সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে দখলের চেষ্টা চালায়। পরদিন সকাল আনুমানিক ৭টার সময় ভুক্তভোগী রেজাউল করিম বাধা দিতে গেলে বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট ও প্রাণনাশের হুমকি প্রদান করে।

অভিযুক্তরা হলেন— একই গ্রামের মৃত আঃ বারিকের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪২), মোঃ রহিদুল ইসলাম (৩২), মোঃ তৌহিদুল ইসলাম (৩০), মোঃ শহিদুলের ছেলে মোঃ ইমরান (২৬) এবং মৃত আরতুল্লা মন্ডলের ছেলে মোঃ শহিদুল (৫০)।

ভুক্তভোগী রেজাউল করিম জানান, জমিটি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। আইনকে তোয়াক্কা না করে প্রতিপক্ষরা জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম জানান, জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসআই (নিঃ) মোঃ শাহাজুল ইসলামকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। জমি নিয়ে যেহেতু আদালতে মামলা রয়েছে, তাই কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper