1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১২:০৬|
ব্রেকিং নিউজ:
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬,
ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট
ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট

ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট

 

রাজধানীতে জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে চালকরা সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। অনেক ফিলিং স্টেশনে ৮ থেকে ১০ ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ার অভিযোগ উঠেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও মাঠপর্যায়ে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং দিন দিন ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি আরও বেড়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর পরীবাগ, আগারগাঁও ও আসাদগেট এলাকায় সরেজমিনে দেখা যায়, পেট্রলপাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অনেক স্থানে সেই সারি আশপাশের অলিগলিতেও ছড়িয়ে পড়ে যানজটের সৃষ্টি করেছে।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেক চালক আগেভাগে এসে লাইনে দাঁড়ান। কেউ কেউ আবার বৃহস্পতিবার রাত থেকেই অপেক্ষা করছেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকেই প্রয়োজন অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না বলে জানান।

চালকদের অভিযোগ, রাজধানীর একাধিক ফিলিং স্টেশন বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এতে যানবাহন চলাচলে ভোগান্তি বাড়ছে এবং সড়কে যানজটও সৃষ্টি হচ্ছে।

এক মোটরসাইকেল চালক সজিব বলেন, দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না, ফলে সময় নষ্ট হচ্ছে এবং যাত্রীসেবা ব্যাহত হচ্ছে।

আরেক চালক হসিবুল অভিযোগ করে বলেন, “মন্ত্রী বলছেন দেশে পর্যাপ্ত তেল আছে, কিন্তু পাম্পে গিয়ে তেল পাওয়া যাচ্ছে না। তাহলে তেল যাচ্ছে কোথায়? বাস্তবে আমরা কোনো সুবিধাই পাচ্ছি না।”

এদিকে রাজধানীর কিছু ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু থাকলেও তা কার্যকর নয় বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। অনেকেই লগইন ও পাসওয়ার্ড সমস্যার কারণে সেবা নিতে পারছেন না।

নোমান নামে আরেক চালক জানান, অ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন এবং নির্ধারিত কোটা ছাড়া পাম্পে জ্বালানি দেওয়া হচ্ছে না।

অন্যদিকে সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি তেলের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। বিশেষ করে পেট্রল ও অকটেনের ক্ষেত্রে চাপ বেশি পড়ছে। এতে সারা দেশে সরবরাহ ব্যবস্থায় ভারসাম্যহীনতা দেখা দিয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে ইরানে হামলার পর থেকেই জ্বালানি নিয়ে আতঙ্ক তৈরি হয়। মার্চের শুরুতে পেট্রল ও অকটেনের বিক্রি প্রায় দ্বিগুণ হয়ে যায়। পরে সরকার রেশনিং ব্যবস্থা চালু করলেও পরবর্তীতে তা তুলে নেওয়া হয়। বর্তমানে সরবরাহ ব্যবস্থা গত বছরের বিক্রির ভিত্তিতে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper