1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা - আমার সকাল ২৪ |
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১১:১৭|
ব্রেকিং নিউজ:
মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোঃ প্রভাষক কে এম মানিক উদ্দিন। আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ট্রাকসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ভোরের আলোয় রমনা বটমূলে নির্ভয়ের নববর্ষ পহেলা বৈশাখ: মুখ্যমন্ত্রী ফজলুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাঙালির নবজাগরণ শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী মিলন ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ

অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা

মোঃ নাজমুল হক নয়ন
  • আপলোডের সময় : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,
অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা
অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা

অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা


মোঃ নাজমুল হক নয়ন, স্টাফ রিপোর্টার, বরিশাল | 

মাদক নির্মূল, সন্ত্রাস দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলা পুলিশের ২২ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ পুরস্কার প্রদান করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সর্বোচ্চ সংখ্যক ওয়ারেন্ট তামিল এবং মাদকবিরোধী অভিযানে সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য জেলার বিভিন্ন থানার ওসি, এসআই ও এএসআই পদমর্যাদার কর্মকর্তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন বানারীপাড়া থানার লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফয়জুল আলম। তিনি সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল এবং মাদকবিরোধী অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলার ‘শ্রেষ্ঠ কর্মকর্তা’ হিসেবে ভূষিত হন। উল্লেখ্য, এএসআই ফয়জুল আলম ২০২৫ সালেও একই ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,
“যারা জীবন বাজি রেখে অপরাধ দমন ও জননিরাপত্তায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাদের এই স্বীকৃতি কেবল সম্মাননা নয়; বরং কাজের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধির একটি মাধ্যম। এ ধরনের উদ্যোগ অন্যান্য পুলিশ সদস্যদেরও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, নিয়মিত এ ধরনের মূল্যায়নের ফলে জেলা পুলিশের কর্মতৎপরতা বৃদ্ধি পাবে এবং অপরাধ দমনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হবে।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা এ সম্মাননার জন্য জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে জনসেবায় আরও নিবেদিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper