
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় থানাধীন ১নং মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে ২৪ (চব্বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. নুরনবী (২১), পিতা: অবং মিয়া, মাতা: নুরনাহার বেগম, গ্রাম: মোগড়া, সওদাগর পাড়া, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২. হাসান মিয়া (২৫), পিতা: নুরুল ইসলাম, মাতা: মৃত হোসেনা বেগম, গ্রাম: মোগড়া, সওদাগর পাড়া, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।