চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রায় ৪ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের সভাপতিত্বে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধরের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে মতলব পৌরসভা ও উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১৩৩ জন প্রতিবন্ধী, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।