1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:১০|
ব্রেকিং নিউজ:
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

মস্তু মিয়া
  • আপলোডের সময় : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬,
সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে
সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ না পেয়ে সাংবাদিক ও সেবাগ্রহীতাদের অবরুদ্ধ করে মারধর এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। বুধবার (১৬ এপ্রিল ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমাস নামের এক ব্যবসায়ী জমির খারিজ (নামজারি) করতে নবীনগর ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের চেষ্টা করেন।

অভিযোগ রয়েছে, ঘুষ লেনদেনের বিষয়টি মোবাইল ও ক্যামেরায় ধারণ করতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্তরা। তারা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারধর করেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে প্রতিবাদ করলে তিন সাংবাদিকসহ কয়েকজন সেবাগ্রহীতা ও অফিস স্টাফকে অফিসের ভেতরে রেখে বাইরে থেকে প্রধান ফটকে তালা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরুদ্ধদের মুক্ত করা হয় বলে জানিয়েছেন সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper