
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
১৬ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা ৫০ মিনিটে কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করা হয়। মোটরসাইকেলের আরোহীদের তল্লাশিতে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
এরপর একই দিন রাত ১০টা ৪৫ মিনিটে বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকার সিলেটগামী পাকা সড়কের ওপর থেকে অজ্ঞাতনামা দুই আসামির ফেলে যাওয়া আরও ৪৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এছাড়াও পৃথক আরেকটি অভিযানে দুপুর ২টা ৩০ মিনিটে কসবা থানাধীন তালতলা এলাকায় চেকপোস্ট চলাকালে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা থামানোর চেষ্টা করলে দুই আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে অটোরিক্সাটি তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সকল গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মনির হোসেন ওরফে কালা মনিরের বিরুদ্ধে ১৬টি মাদক, ২টি বিশেষ ক্ষমতা আইন, ১টি ডাকাতি ও ১টি অন্যান্যসহ মোট ২০টি মামলা রয়েছে। অন্যদিকে ফয়সালের বিরুদ্ধে ৩টি মাদক, ২টি ডাকাতি, ৩টি চুরি ও ১টি অস্ত্র আইনের মামলা সহ মোট ৯টি মামলা রয়েছে।
১. মোঃ মনির হোসেন ওরফে কালা মনির (৪০)
পিতা: মৃত রহিজ মিয়া
মাতা: ছালেকা খাতুন
ঠিকানা: কালিকাপুর
২. মোঃ ফয়সাল মিয়া (২২)
পিতা: মোঃ মনির হোসেন
মাতা: তাসলিমা বেগম
ঠিকানা: মরাপুকুরপাড়া
৩. মোঃ শান্ত মিয়া (২৩)
পিতা: আলমগীর হোসেন
মাতা: কুলছুমা বেগম
ঠিকানা: খাড়পাড়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
এ ঘটনায় কসবা থানায় পৃথক তিনটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।