আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজাসহ ০৪ জন গ্রেফতার
মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
১৮ এপ্রিল ২০২৬, রাত ৩টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, প্রথম অভিযানে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালালে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ডানহিল ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ সময় ওই গাড়ি থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে একই এলাকায় সকাল ৭টা ১৫ মিনিটে আরেকটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালালে ১৮ কেজি গাঁজা উদ্ধারসহ আরও দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত তরিকুল ইসলামের বিরুদ্ধে পূর্বে তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়—
১। মোঃ তরিকুল ইসলাম (৩৬), পিতা: মোঃ নুরুল আমিন হাওলাদার, সাং: আঙ্গুলকাটা, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর, বর্তমান ঠিকানা: কুড়িল বিশ্বরোড, ভাটারা, ঢাকা।
২। মোঃ জুলহাস (৩১), পিতা: মৃত খবির সরদার, সাং: জুইগ্যা, বরগুনা সদর, জেলা: বরগুনা, বর্তমান ঠিকানা: দক্ষিণখান, ঢাকা।
৩। মোঃ মোশাররফ মিয়া (২৫), পিতা: মোঃ সানু মিয়া, সাং: আহরন্দ।
৪। রিয়াজ খান (২২), পিতা: মোঃ আনোয়ার খান, সাং: সুলতানপুর বাস স্ট্যান্ড সংলগ্ন, ব্রাহ্মণবাড়িয়া সদর।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।