ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) লাউজানী কমপ্লেক্সে উপজেলা জামায়াতের আয়োজনে এ শিবিরের আয়োজন করা হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মো. আবিদুর রহমান এবং অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান, মাওলানা আনারুল ইসলাম, হাফেজ রেজাউল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির ও অফিস সম্পাদক মাওলানা ফখরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের আমীর ও সেক্রেটারি বৃন্দ।
শিবিরে অংশ নেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দসহ প্রায় দেড় শতাধিক রুকন।
আলোচনায় কুরআন, হাদীস, ইসলামী সাহিত্য, বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে।