1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ইজারাদারের ওপর হামলা, বাজার দখলের অভিযোগ - আমার সকাল ২৪ |
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:১৮|
ব্রেকিং নিউজ:
ডিমলায় ভুট্টা ক্ষেতে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ইএসডিও থ্রাইড প্রকল্পের আওতায় আদিবাসীদের ছাগল পালন বাবদ নগদ অর্থ বিতরণ বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ইজারাদারের ওপর হামলা, বাজার দখলের অভিযোগ শ্রমিক হোস্টেলের টয়লেটে গলাকাটা যুবক, হাসপাতালে মৃত্যু চাচার মারধরে এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ, ইউএনওর সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার নেতানিয়াহুর ইরান যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আগের মার্কিন প্রেসিডেন্টরা: কেরি নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযান: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবাসহ রাব্বি হাওলাদার আটক চরম ক্ষতির মুখে খুলনার ভেনামি চিংড়ি চাষিরা আশুগঞ্জে থানা টোল প্লাজায় ১০ কেজি গাঁজা ও ৩,১৪০ হাজার ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহম্মদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ ক্লিনিককে জরিমানা জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান, দায়িত্ব হস্তান্তর সম্পন্ন ক্যান্সারের সাথে লড়াই করা বলাইয়ের শেষ সম্বল গাভী চুরি: পাশে দাঁড়ানোর মানবিক আবেদন বরিশাল জেলা পুলিশের ৩ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ: পুলিশ বিভাগে চাঞ্চল্য ঝিকরগাছায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ শিক্ষার্থী আজমিরীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল বান্দরবান বিএডিসি কৃষি উন্নয়ন দপ্তরে তালা ঝুলছে দিনের পর দিন, অনুপস্থিত কর্মকর্তারা—স্থবির কৃষি সেবা নোহা মাইক্রোবাসে করে পাচারের সময় ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক জগন্নাথপুর–শান্তিগঞ্জ–দিরাইবাসীর দীর্ঘদিনের স্বপ্ন: চন্ডিডর ব্রিজ কবে মিলবে বাস্তবতা মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর, হাত ভাঙার অভিযোগ চাচার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত শিমুল চৌধুরী নওগাঁর আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু বরিশালে পুলিশের ২০ টন রেশনের চাল আটক: চরমোনাই মাদ্রাসায় নেওয়ার অভিযোগ ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন ঝিকরগাছায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ড অভিযানে শীর্ষ সহযোগী আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার কারাগার থেকে এসএসসি দিচ্ছে নোয়াখালীর কিশোর শিক্ষার্থী আশুগঞ্জে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ মাদক কারবারি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে ফাঁদে ফেলে অর্ধকোটি টাকা আত্মসাৎ, সিআইডির জালে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার হবিগঞ্জে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা, সাংবাদিক মহলে ক্ষোভ বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাহিনীর সদস্য পরিচয়ে ট্রেনে তল্লাশি, যাত্রীদের আতঙ্ক — ১ জন আটক কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি আব্দুল মান্নান গ্রেফতার লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ইজারাদারের ওপর হামলা, বাজার দখলের অভিযোগ

ফরহাদ হোসেন রাজ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬,
বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ইজারাদারের ওপর হামলা, বাজার দখলের অভিযোগ
বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ইজারাদারের ওপর হামলা, বাজার দখলের অভিযোগ

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ইজারাদারের ওপর হামলা, বাজার দখলের অভিযোগ

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামের প্রায় ৩০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গরু বাজার দখলকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় বাজারের ইজারাদার পায়েল আহমেদের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক বাজার দখল করে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং গরু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা গরু বাজারটি প্রায় ৩০ বছর আগে প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর উপজেলা প্রশাসনের মাধ্যমে ওপেন ডাকে ইজারা প্রদান করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের জন্য সরকারি দরমূল্য ১৮ লাখ টাকা নির্ধারণ করা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে পায়েল আহমেদ ৩৮ লাখ টাকা বিট করে প্রাথমিকভাবে বাজারটির ইজারা পান।

অভিযোগ রয়েছে, বাজার বুঝে পাওয়ার পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এআই খান শিপলু, কামাল মেম্বার, কাশেম মাল, ওমর মেম্বার ও নজরুল সিকদারের নেতৃত্বে একটি মহল ইজারাদার পায়েল আহমেদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালিয়ে জোরপূর্বক ইজারাকৃত বাজার দখল করে নেওয়া হয়।

ইজারাদার পায়েল আহমেদ বলেন, “আমি সরকারি বিধি মোতাবেক ওপেন ডাকে বাজারটি পেয়েছি। ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় শিপলুর নেতৃত্বে আমাকে মারধর করে বাজার দখল করে নেওয়া হয়েছে। বিষয়টি থানায় জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”

একজন গরু ব্যবসায়ী জানান, “আমি বাজারে গরু নিয়ে যাওয়ার সময় মারপিট শুরু হলে আমাকে বাজারে ঢুকতে দেওয়া হয়নি। পরে গরু নিয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে।”

আরেকজন ভুক্তভোগী বলেন, “আমি বাজারের রশিদ কাটতে গেলে তারা আমাকে মারধর করে প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায় এবং বাজারে আসতে নিষেধ করে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, উপজেলা চত্বরে ওপেন ডাকে প্রাথমিকভাবে পায়েল আহমেদ হারেঞ্জা গরু বাজারের ইজারা পেয়েছেন।

এদিকে স্থানীয় জনগণ ও সচেতন মহল ঐতিহ্যবাহী এ গরু বাজার রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ রয়েছে, বিষয়টি হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলামকে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

সাধারণ গরু ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্ধারিত ইজারাদারের কাছে বাজারটি বুঝিয়ে দেওয়া হোক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper