1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শার্শায় উলাশীর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৩:৩৭|
ব্রেকিং নিউজ:
বগুড়ায় অবৈধভাবে অধিক মূল্যে পেট্রোল বিক্রি: মা এন্টারপ্রাইজকে জরিমানা ৭২ ঘণ্টার অন্ধকারে ওসমানীনগর–বালাগঞ্জ–বিশ্বনাথ: জনজীবনে চরম দুর্ভোগ, স্থবির প্রশাসনিক কার্যক্রম নালায় বাঁধ, সামান্য বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম শার্শায় উলাশীর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির দেওয়া রহস্যময় একটি কার্টন খুলতে গিয়ে বিস্ফোরণে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। চাঁদপুরে ১৯৯ মামলার জব্দকৃত আলামত ধ্বংস মতলব দক্ষিণ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত বগুড়ার কাহালু থানায় জেলা প্রশাসকের পরিদর্শন, সেবার মানোন্নয়নে নির্দেশনা বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ একজন আটক, পলাতক ২ পয়সারহাটে অটো রাইস মিলের দূষণে জনজীবন বিপর্যস্ত যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা ঝিকরগাছায় প্রতারকের ছুরিকাঘাতে যুবক আহত ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালুখেকোদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার নোয়াখালী জেলার ‘জয়াগে’ মাটি খননের সময় উদ্ধার মর্টার শেল, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে যুবক গ্রেফতার ভাঙ্গুড়ায় প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম, অডিটে ২১ লাখ টাকা বেতন ফেরতের সুপারিশ চিলমারীতে শিশু আয়শা হত্যার তদন্তে অগ্রগতি নেই, বিক্ষোভে ফুঁসে উঠল এলাকাবাসী রূপগঞ্জে বালু নদের উপর কেওডালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন পঞ্চগড় বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ দোকান মালিককে আর্থিক সহায়তা প্রদান পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত পীরগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান বগুড়া সদরে ম্যাগনেটে লুকিয়ে ১ হাজার ইয়াবা পাচারকালে যুবক গ্রেফতার ট্রেন থেকে গরু বাঁচাতে গিয়ে তিন পশুসহ মালিকের মৃত্যু সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কসবা থানা পুলিশের মাদক অভিযান: ১৬ কেজি গাঁজাসহ ১ কারবারী গ্রেফতার মাধবপুর মন্দিরের পূজার ঘরে অগ্নিসংযোগ: মূল দুষ্কৃতকারী গ্রেফতার ও স্বীকারোক্তি চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে ‘মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সিজন ২ উদ্বোধন সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই মার্কিন অবরোধ: ইরানের ৩৮ জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি সেন্টকমের তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বেড়েছে তেলের দাম, ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিতের প্রভাব বিশ্ববাজারে আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক: দেড় বছরের কারাদণ্ড পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু, সুবর্ণচরে শোকের ছায়া পরীক্ষার হলে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত, চৌমুহনীতে আতঙ্ক ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার দূতের ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা ট্যাংকার চাকরির টোপ দিয়ে বিদেশে পাচারের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

শার্শায় উলাশীর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত

মোহাম্মদ রিদয় হোসেন
  • আপলোডের সময় : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬,
শার্শায় উলাশীর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত
শার্শায় উলাশীর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত

শার্শায় উলাশীর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত

মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি

আজ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বেলা ১১টা ৩৫ মিনিটে যশোরের শার্শা উপজেলার বেতনা নদীর সঙ্গে সংযুক্ত উলাশী–যদুনাথপুর এলাকার প্রায় চার কিলোমিটার দীর্ঘ উলাশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে যশোর বিমানবন্দরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বহনকারী একটি বিমান অবতরণ করে। বিমানবন্দর থেকে নামার পর অতিথিদের নেতাকর্মীরা অভ্যর্থনা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান এমপি। তাঁকে স্বাগত জানান যশোরের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জনপ্রতিনিধি, বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান চলাকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথি সংক্ষিপ্ত সময়ের জন্য হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তিনি নির্ধারিত যানে শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন।

এদিকে, অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও আশপাশের সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানস্থলে স্থানীয় সাংবাদিকরা এবং বেনাপোল এলাকার জনগণ একটি আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি তুলে ধরেন বলে জানা যায়। পরে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি মহিলাদের গ্যাস কার্ড সংক্রান্ত বিষয়েও উদ্যোগের কথা বলা হয়।

পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

উল্লেখ্য, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটির খনন কার্যক্রম প্রথম শুরু হয় ১৯৭৬ সালের ১ নভেম্বর, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper