পঞ্চগড় বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ দোকান মালিককে আর্থিক সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): কবির মোঃ সামছুল আলম
পঞ্চগড়, ২৭ এপ্রিল ২০২৬: পঞ্চগড় বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি দোকানের মালিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে প্রতিটি ক্ষতিগ্রস্ত দোকান মালিককে ২০,০০০ (বিশ হাজার) টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে চেক তুলে দেন। তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা পরিষদ সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন পঞ্চগড়ের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিক।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জেলা পরিষদ প্রশাসনের এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।