
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের সাঁড়াশি অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি—মোঃ বোরহান (২৭), মোঃ বাইজিদ (১৬) ও মোঃ ফাহিম হাওলাদার (১৭) গ্রেফতার হয়।
এছাড়া মধ্য পিংড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে শহিদ (২৮) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অন্যদিকে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১০টি মাদক মামলার আসামি ‘বায়ান্ন ভিসা রাসেল’সহ আরও ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক জানান, নিয়মিত মামলায় ৩ জন, মাদক মামলায় ১ জন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনসহ মোট ৬ জন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।