1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বোমা বিস্ফোরণ ও লুটপাটের মামলায়, আটক-২ - আমার সকাল ২৪ |
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১২:৫৯|
ব্রেকিং নিউজ:
বগুড়ায় অবৈধভাবে অধিক মূল্যে পেট্রোল বিক্রি: মা এন্টারপ্রাইজকে জরিমানা ৭২ ঘণ্টার অন্ধকারে ওসমানীনগর–বালাগঞ্জ–বিশ্বনাথ: জনজীবনে চরম দুর্ভোগ, স্থবির প্রশাসনিক কার্যক্রম নালায় বাঁধ, সামান্য বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম শার্শায় উলাশীর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির দেওয়া রহস্যময় একটি কার্টন খুলতে গিয়ে বিস্ফোরণে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। চাঁদপুরে ১৯৯ মামলার জব্দকৃত আলামত ধ্বংস মতলব দক্ষিণ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত বগুড়ার কাহালু থানায় জেলা প্রশাসকের পরিদর্শন, সেবার মানোন্নয়নে নির্দেশনা বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ একজন আটক, পলাতক ২ পয়সারহাটে অটো রাইস মিলের দূষণে জনজীবন বিপর্যস্ত যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা ঝিকরগাছায় প্রতারকের ছুরিকাঘাতে যুবক আহত ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালুখেকোদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার নোয়াখালী জেলার ‘জয়াগে’ মাটি খননের সময় উদ্ধার মর্টার শেল, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে যুবক গ্রেফতার ভাঙ্গুড়ায় প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম, অডিটে ২১ লাখ টাকা বেতন ফেরতের সুপারিশ চিলমারীতে শিশু আয়শা হত্যার তদন্তে অগ্রগতি নেই, বিক্ষোভে ফুঁসে উঠল এলাকাবাসী রূপগঞ্জে বালু নদের উপর কেওডালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন পঞ্চগড় বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ দোকান মালিককে আর্থিক সহায়তা প্রদান পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত পীরগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান বগুড়া সদরে ম্যাগনেটে লুকিয়ে ১ হাজার ইয়াবা পাচারকালে যুবক গ্রেফতার ট্রেন থেকে গরু বাঁচাতে গিয়ে তিন পশুসহ মালিকের মৃত্যু সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কসবা থানা পুলিশের মাদক অভিযান: ১৬ কেজি গাঁজাসহ ১ কারবারী গ্রেফতার মাধবপুর মন্দিরের পূজার ঘরে অগ্নিসংযোগ: মূল দুষ্কৃতকারী গ্রেফতার ও স্বীকারোক্তি চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে ‘মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সিজন ২ উদ্বোধন সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই মার্কিন অবরোধ: ইরানের ৩৮ জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি সেন্টকমের তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বেড়েছে তেলের দাম, ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিতের প্রভাব বিশ্ববাজারে আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক: দেড় বছরের কারাদণ্ড পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু, সুবর্ণচরে শোকের ছায়া পরীক্ষার হলে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত, চৌমুহনীতে আতঙ্ক ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার দূতের ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা ট্যাংকার চাকরির টোপ দিয়ে বিদেশে পাচারের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

বোমা বিস্ফোরণ ও লুটপাটের মামলায়, আটক-২

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : রবিবার, আগস্ট ২৫, ২০২৪,
বোমা বিস্ফোরণ ও লুটপাটের মামলায় আটক-২
বোমা বিস্ফোরণ ও লুটপাটের মামলায় আটক-২

রাজশাহী (মোহনপুরে) বোমা বিস্ফোরণ ও লুটপাটের মামলায়, আটক-২ ।

 

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী।

রাজশাহীর মোহনপুরে উপজেলায় বোমা বিস্ফোরণ, দোকানপাট ভাংচুর, পোড়ানো ও লুটপাটের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। মামলার আসামী করা হয়েছে এজাহার নামীয় ৩৬ জন ও অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১১০ জন। এ মামলায় ২ জনকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। মোঃ নজরুল ইসলাম বাদি হয়ে মোহনপুর থানায় মামলাটি দায়ের করেন।

আটককৃত আসামিরা হলেন, বাকশিমইল ইউনিয়ন এর বাকশিমইল গ্রামের বাবলু মেকারের ছেলে মোঃ রিপন আলী (৩০)। অপরজন কেশরহাট পৌরসভার নওগাঁ গ্রামের রাজা মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান বাবু (৫০)। বৃহস্পতিবার (২২ আগস্ট) আটক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ৪ আগষ্ট রবিবার রাত ৮ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ১ দফা আন্দোলনকে প্রতিহতের করা উদ্দেশ্যে মোহনপুর উপজেলা গেট সংলগ্ন রাজশাহী- নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে মাসুম আইসিটি সেন্টার দোকানের সামনে পূর্ব পরিকল্পিত ভাবে রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন (৪৭) ও সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ(৫৫) সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম (৬৭), আফজাল হোসেন বকুল (৪৭), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ (৬০), কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ (৫২), বাকশিমইল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান (৫৫), ধুরইল ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন (৪৫)সহ অন্যান্যরা বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র ও পিস্তল নিয়ে মহড়া দেয় এবং ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এসময় মাসুম আইসিটি সেন্টারের দরজা ভেঙ্গে ফটোকপি মেশিন, কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টারসহ যাবতীয় জিনিসপত্র ভাংচুর করে রাস্তায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এঘটনায় দোকান মালিক মোঃ মোনায়েম আলী (মাসুম) এর অনুমান দশ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়াও দোকানের ড্রয়ারে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা চুরি করিয়া নিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত ৪ ও ৫ আগষ্ট আওয়ামীলীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি, জামায়াতের নেতাকর্মীদের প্রায় শতাধিক দোকানপাট ভাংচুর, পোড়ানো ও লুটপাট করা হয়েছে।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হরিদাস মন্ডল জানান, বোমা বিস্ফোরণ, ভাংচুর, পোড়ানো ও লুটপাট ঘটনার মামলায় দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পলাতক আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper