পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, March 1, 2026,
পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা

পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পৃথক দুটি স্থান থেকে ৬৫ বছর বয়সী এক দাদি ও তাঁর ১৫ বছর বয়সী নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) সকালে বাড়ির ভেতর থেকে দাদির এবং পাশের একটি শর্ষেখেত থেকে নাতনির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধার ছেলে ঢাকায় কর্মরত। বাড়িতে দাদি ও নাতনি একসঙ্গে বসবাস করতেন। শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায়। কয়েকজন প্রতিবেশী বাইরে বের হলেও কিছুক্ষণ পর শব্দ বন্ধ হয়ে গেলে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে যান।

ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২ ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মধ্যরাতে কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা করলে দাদি বাধা দেন। এতে দাদিকে হত্যা করা হয়। পরে কিশোরীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ঈশ্বরদী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, “মরদেহের আলামত দেখে সম্ভাব্য যৌন সহিংসতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত