1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুরে কমছে সবজির দাম  - আমার সকাল ২৪ |
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৪৭|
ব্রেকিং নিউজ:
বগুড়ায় অবৈধভাবে অধিক মূল্যে পেট্রোল বিক্রি: মা এন্টারপ্রাইজকে জরিমানা ৭২ ঘণ্টার অন্ধকারে ওসমানীনগর–বালাগঞ্জ–বিশ্বনাথ: জনজীবনে চরম দুর্ভোগ, স্থবির প্রশাসনিক কার্যক্রম নালায় বাঁধ, সামান্য বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম শার্শায় উলাশীর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির দেওয়া রহস্যময় একটি কার্টন খুলতে গিয়ে বিস্ফোরণে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। চাঁদপুরে ১৯৯ মামলার জব্দকৃত আলামত ধ্বংস মতলব দক্ষিণ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত বগুড়ার কাহালু থানায় জেলা প্রশাসকের পরিদর্শন, সেবার মানোন্নয়নে নির্দেশনা বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ একজন আটক, পলাতক ২ পয়সারহাটে অটো রাইস মিলের দূষণে জনজীবন বিপর্যস্ত যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা ঝিকরগাছায় প্রতারকের ছুরিকাঘাতে যুবক আহত ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালুখেকোদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার নোয়াখালী জেলার ‘জয়াগে’ মাটি খননের সময় উদ্ধার মর্টার শেল, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে যুবক গ্রেফতার ভাঙ্গুড়ায় প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম, অডিটে ২১ লাখ টাকা বেতন ফেরতের সুপারিশ চিলমারীতে শিশু আয়শা হত্যার তদন্তে অগ্রগতি নেই, বিক্ষোভে ফুঁসে উঠল এলাকাবাসী রূপগঞ্জে বালু নদের উপর কেওডালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন পঞ্চগড় বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ দোকান মালিককে আর্থিক সহায়তা প্রদান পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত পীরগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান বগুড়া সদরে ম্যাগনেটে লুকিয়ে ১ হাজার ইয়াবা পাচারকালে যুবক গ্রেফতার ট্রেন থেকে গরু বাঁচাতে গিয়ে তিন পশুসহ মালিকের মৃত্যু সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কসবা থানা পুলিশের মাদক অভিযান: ১৬ কেজি গাঁজাসহ ১ কারবারী গ্রেফতার মাধবপুর মন্দিরের পূজার ঘরে অগ্নিসংযোগ: মূল দুষ্কৃতকারী গ্রেফতার ও স্বীকারোক্তি চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে ‘মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সিজন ২ উদ্বোধন সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই মার্কিন অবরোধ: ইরানের ৩৮ জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি সেন্টকমের তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বেড়েছে তেলের দাম, ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিতের প্রভাব বিশ্ববাজারে আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক: দেড় বছরের কারাদণ্ড পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু, সুবর্ণচরে শোকের ছায়া পরীক্ষার হলে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত, চৌমুহনীতে আতঙ্ক ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার দূতের ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা ট্যাংকার চাকরির টোপ দিয়ে বিদেশে পাচারের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

জগন্নাথপুরে কমছে সবজির দাম 

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫,
জগন্নাথপুরে কমছে সবজির দাম :
জগন্নাথপুরে কমছে সবজির দাম :

জগন্নাথপুরে কমছে সবজির দাম

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক :

গত কয়েকদিন আগে সবজির দাম সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে থাকলেও এখন কমতে শুরু করছে। বাজারে শীতকালীন সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। বছরের অন্য সময়ে কিনতে হিমশিম খেলেও এই শীত মৌসুমে ফুলকপি, বাধাকপি, সিম, বেগুন, টমেটো, আলু, লাউ, মিষ্টি কুমড়া, মুলাসহ বিভিন্ন শাক-সবজির দাম ক্রেতাদের অনেকটা নাগালে। তবে ক্রেতারা বলছেন, সবজি ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম হাঁকছেন। তাদের দাবি, সিলেটের বাজারের তুলনায় জগন্নাথপুর বাজারে সবজির মূল্য অর্ধেক বেশি।

বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র জগন্নাথপুর বাজারের কাঁচা বাজার ঘুরে দেখা যায় এমন দৃশ্য।

ব্যবসায়ীরা বলছেন, মৌসুম না থাকায় এতোদিন সবজির সরবরাহ কম ছিল। কিন্তু শীত মৌসুমের মাঝামাঝি সময়ে বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে। এর কারণে দামও হাতের নাগালে আসছে।

জগন্নাথপুর বাজার ঘুরে শীতকালীন সবজি গত ১ সপ্তাহের তুলনায় কম দামে বিক্রি হতে দেখা গেছে। টমেটোর দাম খুচরা বাজারে গত ১ সপ্তাহ আগে ৬০-৭০ টাকা কেজিতে বিক্রি হলেও, বর্তমানে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।একই আকারের প্রতিটি ফুলকপি ও বাধাকপি গত সপ্তাহে যেখানে ছিল ৬০-৮০ টাকা, সেটা এখন ৪০-৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

মুলার দাম গত সপ্তাহে ছিল ৩০-৪০ টাকা। এ সপ্তাহে কমে ২০-৩০ টাকা হয়েছে। বেগুনের দামও কমে কেজিপ্রতি ৪০-৫০ টাকা হয়েছে, যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। সিমের কেজি ৫০-৮০ টাকায় ছিল, নেমে, এখন ২৫-৩০ টাকা, কাঁচামরিচের কেজি ১ শ’ টাকা থেকে নেমে ৭০ টাকা, শালগমের কেজি ৬০ টাকা থেকে নেমে ৩০ টাকা, গাজরের কেজি ১০০-১২০ টাকা থেকে নেমে ৬০-৮০ টাকা, আলু ৬০ টাকা থেকে নেমে ৩৫-৪০ টাকা, সিমের বিচি ১৮০-২০০ টাকা থেকে নেমে ১০০-১২০ টাকা, লেবুর হালি ৫০ টাকা থেকে নেমে ৪০ টাকা, বাকর পাতা ১০০-১২০ টাকা থেকে নেমে ৫০-৬০ টাকা।
এছাড়া বাজারে প্রতি কেজি পেঁপে ৫০ টাকা, খিরা ২০-৩০ টাকা, শসা ৫০ টাকা। এই তিন সবজি গত ১ সপ্তাহের আগের মূল্যে বিক্রি হচ্ছে।

জগন্নাথপুরে কাঁচাবাজার করতে এসেছিলেন সেলিম মিয়া। সবজির বাজারে কিছুটা স্বস্তি এসেছে বলে জানালেন তিনি। তবে তিনি এ-ও বলেন, বাজারে সবজির দাম একেক জায়গায় একেক রকম। তাই ঘুরে ঘুরে কিনতে হয়।

সংবাদকর্মী আমিনুল হক শিপন বলেন, গত এক সপ্তাহের তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমলেও সিলেটের বাজারে তার অর্ধেক। স্থানীয় ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় ক্রেতাদের ঠকাচ্ছেন।

জানতে চাইলে জগন্নাখপুর বাজারের কাঁচামাল আড়ত তাজ উল্লাহ সবজি ভান্ডারের অন্যতম পরিচালক রাহুল মিয়া বলেন, শীত মৌসুমের কারণে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে শাক-সবজির দাম অনেকটা কমেছে। আমরা সিলেটের চালিবন্দর, সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে সবজি আমদানি করি। স্থানীয়ভাবে সবজি চাষ হয় পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের কিছু আবাদি জমিতে। বর্তমানে স্থানীয় সবজি বাজারে আসার কারণে দাম অনেকটা নেমে আসলে গাড়ি ভাড়ার খরচ ধরতে হয়। আশা করছি কয়েকদিনের মধ্যে দাম আরো নেমে আসবে।

শাহ্ ফুজায়েল আহমদ
জগন্নাথপুর, সুনামগঞ্জ
তাং- ১০.১.২০২৫ ইং

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper