বাবুল নামে এক ব্যক্তির কারাগারে মৃত্যু
ক্রাইম রিপোর্টার
মোঃ বিল্লাল হোসেন
আমার সকাল ২৪
যশোর কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় বাবুল ওরফে আক্তারুজ্জামান (৫৫) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত বাবুল নড়াইল সদর উপজেলার ভোয়াখালী গ্রামের লাল মিয়ার ছেলে।
এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।