যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
নিউজ ডেস্ক , আমার সকাল ২৪
রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মীর হাজারীবাগের ঘন্টিঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আজিজুল ইসলাম। অপর নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা ও পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত একজন বর্তমানে চিকিৎসাধীন।













