1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায় - আমার সকাল ২৪ |
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ২:২২|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর কবিরহাটে জমি বিরোধে সংঘর্ষ: মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশু হত্যা অভিযোগ ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংক ঘিরে বিতর্ক, ঋণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান ফলন বৃদ্ধিতে কৃষক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেপ্তার বগুড়ায় ফ্যানের কার্টুনে লুকানো ৩২০০ ইয়াবা উদ্ধার, যুবক গ্রেফতার ৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, টিকা সংকটে ফিরতে পারে নির্মূল রোগ পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ, মূল্য প্রায় ৩.৭ লাখ টাকা লালমনিরহাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজাসহ ০৪ জন গ্রেফতার ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, সংগঠন থেকে বহিষ্কার চাঁদপুরে এনসিপি’র বিশাল যোগদান: দুই শতাধিক নেতাকর্মী যুক্ত কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসীর মরদেহ দেশে, মালয়েশিয়া-লিবিয়া থেকেও ফিরেছে আরও ৬ জন বাবুল নামে এক ব্যক্তির কারাগারে মৃত্যু হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার উত্তর দিঘলদীতে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির সময় দুইজন আটক, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় কিশোর ফুটবলার নিহত, এলাকায় উত্তেজনা ইসরায়েলকে হামলা বন্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২ জেলে আটক, জাল ও নৌকা জব্দ সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায় চাঁদপুরের মতলব দক্ষিণে শিশুর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেফতার কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ঝিকরগাছায় কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশ: সত্যতা পেয়ে ঢালাই ভাঙার নির্দেশ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম: সব আবেদন এখন ডিজিটাল নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি রামপালে বিশুদ্ধ পানির তীব্র সংকট: লবণাক্ততা ও অব্যবস্থাপনায় জনজীবন বিপর্যস্ত, জরুরি পদক্ষেপের দাবি প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায়

মোঃ নাজমুল হক নয়ন,
  • আপলোডের সময় : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬,
সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায়
সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায়

সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায়

মোঃ নাজমুল হক নয়ন, স্টাফ রিপোর্টার |

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মাছের প্রজনন বৃদ্ধি ও সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে শুরু হয়েছে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় সব ধরনের মাছ ধরা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ উপকূলীয় এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

ভোলার বিভিন্ন মাছঘাটে দেখা গেছে, সমুদ্রে থাকা জেলেরা ট্রলার ও জাল নিয়ে তীরে ফিরছেন। কেউ জাল মেরামত করছেন, আবার কেউ পরবর্তী মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। তবে দীর্ঘ ৫৮ দিন আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলার প্রায় ৬৫ হাজার জেলে চরম অনিশ্চয়তায় পড়েছেন।

জেলেদের অভিযোগ, এ সময় তারা সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েন। রিয়াজ ও রাকিব নামের দুই জেলে বলেন, “সরকারি আইন মানতে গিয়ে আমরা সাগরে যাচ্ছি না, কিন্তু এত দীর্ঘ সময় পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ে।”

তারা নিষেধাজ্ঞা শুরুর সঙ্গে সঙ্গে ভিজিএফ সহায়তা দ্রুত বিতরণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এনজিও ঋণের কিস্তি সাময়িক স্থগিত রাখার আহ্বানও জানিয়েছেন অনেকে।

অন্যদিকে কিছু জেলে অভিযোগ করেন, নিষেধাজ্ঞার সময় বিদেশি জেলেরা জলসীমায় প্রবেশ করে মাছ আহরণ করে। হারুন ও তুহিন নামের জেলেদের ভাষ্য, “আমরা আইন মানলেও অন্য দেশের জেলেরা ঢুকে মাছ নিয়ে যায়। এ বিষয়ে নজরদারি আরও জোরদার হওয়া দরকার।”

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নিষেধাজ্ঞা কার্যকর করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “প্রতিটি নিবন্ধিত জেলেকে পর্যায়ক্রমে ৭৭ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হবে। জেলার সাত উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩ হাজার ৯৫৪ জন।”

তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ ও মাছ ধরা রোধে কোস্টগার্ড ও নৌ-পুলিশের বিশেষ টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

মৎস্য সম্পদ রক্ষায় সরকারের এই কর্মসূচি সফল করতে স্থানীয় প্রশাসন ও টাস্কফোর্স কমিটি সার্বক্ষণিকভাবে কাজ করছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper