ফুলবাড়ীতে সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্সের উদ্বোধন

  • আপলোডের সময় : Wednesday, December 31, 2025,
ফুলবাড়ীতে সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্সের উদ্বোধন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফুলবাড়ীতে সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্সের উদ্বোধন

ফুলবাড়ীতে সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্সের উদ্বোধন

মোঃ আব্দুল্লাহ্
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাব-আ সানাবিল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নতুন মাদ্রাসা কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন ও অভিভাবক সম্মেলন ৩১ ডিসেম্বর ২০২৫ বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ছিলেন মাওলানা আমিনুল ইসলাম, মুহতামিম, নাগেশ্বরী কওমি মাদ্রাসা এবং শাইখুল হাদিস মুহাম্মাদুল্লাহ বোখারী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা জায়নাল আবেদীন, শায়খ মুজিবুর রহমান, মাওলানা ইমরান হোসেন হাবিবী ও মোঃ মশিউর রহমান।

মুসা (আ.) কি মহান আল্লাহকে দেখতে চেয়েছিলেন মুসা (আ.) কি মহান আল্লাহকে দেখতে চেয়েছিলেন

প্রফেসর মোঃ জাহিদুল হক বক্তব্যে বলেন, নৈতিক অবক্ষয়ের এই সময়ে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। মাদ্রাসা কমপ্লেক্স এ অঞ্চলের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। মাদ্রাসার জমিদাতা মোঃ সিরাজুল ইসলাম প্রামাণিক সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি ও লক্ষ্য বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের জন্য অভিভাবকদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

মাদ্রাসার সাধারণ সম্পাদক নাহিদ হাসান এবং মোঃ আজিজুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। শেষাংশে মাদ্রাসার উন্নতি ও সাফল্যের জন্য দোয়া ও তবারোক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত