1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা - আমার সকাল ২৪ |
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:৩৫|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির সময় দুইজন আটক, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় কিশোর ফুটবলার নিহত, এলাকায় উত্তেজনা ইসরায়েলকে হামলা বন্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২ জেলে আটক, জাল ও নৌকা জব্দ সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায় চাঁদপুরের মতলব দক্ষিণে শিশুর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেফতার কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ঝিকরগাছায় কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশ: সত্যতা পেয়ে ঢালাই ভাঙার নির্দেশ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম: সব আবেদন এখন ডিজিটাল নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি রামপালে বিশুদ্ধ পানির তীব্র সংকট: লবণাক্ততা ও অব্যবস্থাপনায় জনজীবন বিপর্যস্ত, জরুরি পদক্ষেপের দাবি প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা

প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা

মোঃ জুনাইদ মিয়া
  • আপলোডের সময় : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬,
প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা
প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা

প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা

মোঃ জুনাইদ মিয়া, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, দৈনিক আমার সকাল-২৪

মৌলভীবাজার সদর উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার প্রায় ৪২ বছর পেরিয়ে গেলেও এখনো পায়নি সরকারি স্বীকৃতি ও জাতীয়করণের সুবিধা। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় যোগ্যতা ও অবকাঠামো থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে শিক্ষকরা বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন খান বলেন, “এই প্রতিষ্ঠানটি ১৯৮৪ সাল থেকে এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে। কিন্তু দীর্ঘদিনেও স্বীকৃতি না পাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা বহুবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।”

তিনি আরও বলেন, “সরকার যদি দ্রুত এই মাদ্রাসাটিকে স্বীকৃতি ও জাতীয়করণের আওতায় না আনে, তাহলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

মাদ্রাসার সুপার মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “প্রতিষ্ঠার পর থেকে আমরা নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফলও করছে। কিন্তু সরকারি স্বীকৃতি না থাকায় শিক্ষকরা আর্থিকভাবে চরম কষ্টে আছেন।”

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানেরা এখানে ভালো শিক্ষা পাচ্ছে। কিন্তু স্বীকৃতি না থাকায় তারা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।”

জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদ্রাসাটিতে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বহু শিক্ষার্থী এখান থেকে শিক্ষা নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। তবুও স্বীকৃতি না পাওয়ায় প্রতিষ্ঠানটির অগ্রগতি মারাতাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে অভিভাবক ও এলাকাবাসীর দাবি, দ্রুত মাদ্রাসাটিকে সরকারি স্বীকৃতি প্রদান করে জাতীয়করণের আওতায় আনা হোক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper