1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নির্বাহী কর্মকর্তা পথনাটকে অংশগ্রহণ করে পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা - আমার সকাল ২৪ |
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:১৬|
ব্রেকিং নিউজ:
৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, টিকা সংকটে ফিরতে পারে নির্মূল রোগ পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ, মূল্য প্রায় ৩.৭ লাখ টাকা লালমনিরহাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজাসহ ০৪ জন গ্রেফতার ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, সংগঠন থেকে বহিষ্কার চাঁদপুরে এনসিপি’র বিশাল যোগদান: দুই শতাধিক নেতাকর্মী যুক্ত কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসীর মরদেহ দেশে, মালয়েশিয়া-লিবিয়া থেকেও ফিরেছে আরও ৬ জন বাবুল নামে এক ব্যক্তির কারাগারে মৃত্যু হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার উত্তর দিঘলদীতে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির সময় দুইজন আটক, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় কিশোর ফুটবলার নিহত, এলাকায় উত্তেজনা ইসরায়েলকে হামলা বন্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২ জেলে আটক, জাল ও নৌকা জব্দ সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায় চাঁদপুরের মতলব দক্ষিণে শিশুর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেফতার কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ঝিকরগাছায় কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশ: সত্যতা পেয়ে ঢালাই ভাঙার নির্দেশ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম: সব আবেদন এখন ডিজিটাল নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি রামপালে বিশুদ্ধ পানির তীব্র সংকট: লবণাক্ততা ও অব্যবস্থাপনায় জনজীবন বিপর্যস্ত, জরুরি পদক্ষেপের দাবি প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ

নির্বাহী কর্মকর্তা পথনাটকে অংশগ্রহণ করে পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, মে ২, ২০২৪,
উপজেলা নির্বাহী কর্মকর্তা পথনাটকে অংশগ্রহণ করে পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা
উপজেলা নির্বাহী কর্মকর্তা পথনাটকে অংশগ্রহণ করে পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে পথ নাটকের মাধ্যমে জনগণকে শিক্ষা দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা পথনাটকে অংশগ্রহণ করে পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা

 

মোঃ জিহাদ মিয়া
স্টার্ফ রিপোর্টার গাইবান্ধা জেলা।

সাঘাটা: গ্রীষ্মের তীব্র দাবদাহ ও পরিবেশের ভারসাম্যহীনতায় উদ্বিগ্ন মানুষ। নিজেদের অসচেতনতা ও খামখেয়ালিপনাই এর মূল কারণ। তাই পরিবেশ রক্ষায় জনগণকে সচেতন করতে বিভিন্ন বার্তা লিখে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্বয়ং সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসহাক আলী পথ নাটকের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। সচেতন যুব সমাজও তার পাশে দাঁড়িয়েছে।

গতকাল সকালে ইউএনও ইসহাক আলীর এ পথনাটকে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করলে তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। নির্বাহী কর্মকর্তার সেই পোস্টটিতে ইতিবাচক মন্তব্যে ভরে ওঠে কমেন্ট সেকশন। ফয়সাল আহম্মেদ শান্ত নামে একজন নাগরিক লিখেছেন, “অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার। আপনার উপস্থিতি আমাদের পথনাটক অনুষ্ঠানে প্রেরণা যুগিয়েছে।”

এ বিষয়ে এ নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সচেতনতাই পারে পরিবেশের এ বিপর্যয় থেকে আমাদের রক্ষা করতে। স্টুডেন্ট অর্গানাইজেশন অফ ইউথ পাওয়ার নামে সামাজিক সংগঠনের উদ্যোগে এ পথ নাটকের প্রদর্শনী করা হয়।

এই পথ নাটকের মাধ্যমে পরিবেশ রক্ষায় গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, বিদ্যুৎ ও পানির অপচয় রোধ, এবং পরিবেশ দূষণকারী কার্যক্রম বন্ধের বার্তা দেওয়া হচ্ছে। এছাড়াও, পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব ও নদী-খাল-বিল রক্ষার প্রয়োজনীয়তাও তুলে ধরা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসহাক আলীর এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করছে। তারা মনে করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper