1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নলছিটি উপজেলা স্কাউটসের নতুন কমিটি গঠন - আমার সকাল ২৪ |
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:০৯|
ব্রেকিং নিউজ:
পঞ্চগড় বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ দোকান মালিককে আর্থিক সহায়তা প্রদান পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত পীরগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান বগুড়া সদরে ম্যাগনেটে লুকিয়ে ১ হাজার ইয়াবা পাচারকালে যুবক গ্রেফতার ট্রেন থেকে গরু বাঁচাতে গিয়ে তিন পশুসহ মালিকের মৃত্যু সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কসবা থানা পুলিশের মাদক অভিযান: ১৬ কেজি গাঁজাসহ ১ কারবারী গ্রেফতার মাধবপুর মন্দিরের পূজার ঘরে অগ্নিসংযোগ: মূল দুষ্কৃতকারী গ্রেফতার ও স্বীকারোক্তি চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে ‘মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সিজন ২ উদ্বোধন সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই মার্কিন অবরোধ: ইরানের ৩৮ জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি সেন্টকমের তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড বেড়েছে তেলের দাম, ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিতের প্রভাব বিশ্ববাজারে আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক: দেড় বছরের কারাদণ্ড পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু, সুবর্ণচরে শোকের ছায়া পরীক্ষার হলে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত, চৌমুহনীতে আতঙ্ক ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার দূতের ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা ট্যাংকার চাকরির টোপ দিয়ে বিদেশে পাচারের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে বৃষ্টির মরদেহের খোঁজ চলছে, হত্যাকারীর মৃত্যুদণ্ড বা প্যারোলবিহীন যাবজ্জীবনের আশঙ্কা অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি: ফতুল্লায় ডাইং কারখানায় তিতাসের অভিযান, সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ৭ মে বান্দরবানে বিএনপি নেতা ও তার ৩ বছরের শিশুর ওপর হামলার অভিযোগ, মামলা দায়ের ওসমানীনগরে ৪ কিমি সড়ক পাকা কাজে অনিয়মের অভিযোগ, নিম্নমানের নির্মাণে জনদুর্ভোগের শঙ্কা বরিশালের বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল হক টুকু ডিবি পুলিশের হাতে আটক বান্দরবান জেলা পরিষদের নেতৃত্বে কে আসছেন? ম্যামাচিং নাকি সাশৈপ্রু—চলছে জোর আলোচনা ডোমারে মামলার আতঙ্কে পাড়া ফাঁকা, ২৫ বাড়িতে লুটপাটের অভিযোগ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হাতিয়ায় নদীর ঘাটে লুকানো ২৭০০ লিটার ডিজেল জব্দ, আটক ১ ধামইরহাটে খাবার চাওয়াকে কেন্দ্র করে মানসিক প্রতিবন্ধীর উপর হামলা, মাথায় ২০টি সেলাই—এক চোখ নষ্টের আশঙ্কা সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে বেগমগঞ্জ কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার বেগমগঞ্জে অভিযানে ‘দেলোয়ার বাহিনী’র প্রধানসহ ইয়াবা উদ্ধার মতলব উত্তরে মাদকসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ডাকাত নাজমুল গ্রেফতার রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট — এক মাসে ৬ ঘটনায় জনমনে আতঙ্ক শান্তিগঞ্জে প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার দিলেন এমপি কয়ছর ইবি শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় মামলা

নলছিটি উপজেলা স্কাউটসের নতুন কমিটি গঠন

কামাল হাছান
  • আপলোডের সময় : সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫,
নলছিটি উপজেলা স্কাউটসের নতুন কমিটি গঠন
নলছিটি উপজেলা স্কাউটসের নতুন কমিটি গঠন

নলছিটি উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সম্পাদক সীমা আক্তার, কমিশনার এমদাদুল হক, কোষাধ্যক্ষ বিন-ই-আমিন

 

কামাল হাছান, নলছিটি

ঝালকাঠীর নলছিটি উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এডহক কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার আজীমের সভাপতিত্বে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরীন আক্তার।

২৭ জানুয়ারি সকাল ১০টায় হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হায়দার খান বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শাহজাহান, বিজি ইউনিয়ন একাডেমীর প্রধান শিক্ষক আলী হায়দার সিকদার, মোনায়েম তালুকদার এবং থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরীন আক্তার।

বিগত তিন বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. একরামুল করিম মিঠু মিঞা।

নতুন কমিটি গঠন
নলছিটি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা আক্তারকে সাধারণ সম্পাদক, নান্দিকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হককে কমিশনার, এবং নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও জনপ্রিয় শিক্ষামূলক অনলাইন শিক্ষাবার্তা ডটকমের সম্পাদকমণ্ডলীর সদস্য বিন-ই-আমিনকে কোষাধ্যক্ষ করা হয়।

২৭ সদস্যবিশিষ্ট কমিটি:
সভাপতি: পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার।
সাধারণ সম্পাদক: সীমা আক্তার, প্রধান শিক্ষক, নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
কোষাধ্যক্ষ: বিন-ই-আমিন, সিনিয়র শিক্ষক, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
যুগ্ম সম্পাদক: মো. শাহজাহান, প্রধান শিক্ষক, মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সহ-সভাপতি (৫ জন):

  1. মো. আনোয়ার আজিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
  2. শিরীন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
  3. মো. একরামুল করিম মিঠু, সাবেক সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক, নান্দিকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
  4. মো. মুজিবুর রহমান, প্রধান শিক্ষক, আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়।
  5. মনিষা রহমান, প্রধান শিক্ষক, তিমিরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সহকারী কমিশনার:

  • মোহাম্মদ খাইরুল বাশার রানা, প্রধান শিক্ষক, সরকারি মার্চেন্স মাধ্যমিক বিদ্যালয়।
  • আলী হায়দার সিকদার, প্রধান শিক্ষক, বিজি ইউনিয়ন একাডেমী।
  • মোকসেদুর রহমান, প্রধান শিক্ষক, রায়াপুর আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়।
  • শহিদুল ইসলাম, সুপার, গোছরা দাখিল মাদ্রাসা।
  • লুৎফুন নাহার লায়লা, প্রধান শিক্ষক, সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • সারা পারভিন রিঙ্কু, প্রধান শিক্ষক, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • রিয়াজুল কবির।

ইউনিট সভাপতি:

  • সামস বিন ইয়াকুব, প্রধান শিক্ষক, সরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক, জেড এ ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
  • মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক, নলবুনিয়া মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়।

নতুন কমিটি উপজেলা স্কাউটস কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper