1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
'কলিজার সন্তান রেখে গেলাম' লিখে ট্রেনের নিচে ঝাঁপ - আমার সকাল ২৪ |
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১০|
ব্রেকিং নিউজ:
৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান তালমা বাজারে রমজান প্রস্তুতি: মোবাইল কোর্টে দুই ব্যবসায়ী জরিমানা ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করবেন নূরুল ইসলাম বুলবুল জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় মাওলানা আব্দুল আলিমের আয়োজনে গণ ইফতার মাহফিল ফরিদপুর-এ যুবককে কুপিয়ে হত্যা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে অভিযোগ হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি

‘কলিজার সন্তান রেখে গেলাম’ লিখে ট্রেনের নিচে ঝাঁপ

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, মে ২৫, ২০২৪,
'কলিজার সন্তান রেখে গেলাম' লিখে ট্রেনের নিচে ঝাঁপ
'কলিজার সন্তান রেখে গেলাম' লিখে ট্রেনের নিচে ঝাঁপ

‘কলিজার সন্তান রেখে গেলাম’ লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারীর মৃত্যু

নেত্রকোণা: চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে উম্মে হাবিবা (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ৭ মাস বয়সী একটি কন্যা সন্তান রেখে গেছেন তিনি। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস সংলগ্ন জারিয়া-ময়মনসিংহ রেললাইনে।

মৃত উম্মে হাবিবা সাহারা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি উত্তরপাড়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী ছিলেন।

মৃত্যুর আগে ওই নারী চিরকুটে লিখেছিলেন, “বাবা মা ক্ষমা করে দিও আমাকে, জানি ক্ষমার অযোগ্য আমি, আমি পাপী, কলিজার সন্তান রেখে গেলাম, লিখার মতো সময় নেই।”

মরদেহের পাশে পড়ে থাকা আরও একটি চিরকুটে লেখা ছিল, “আত্মহত্যা মহাপাপ, সন্তান রেখে আত্মহত্যা মহাপাপ, এর বাপ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শ্বশুরবাড়ির কাউকে দোষারোপ করো না।”

পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৩ নং আপ লোকাল ট্রেনটি পূর্বধলা রেল স্টেশন অতিক্রম করার পর দিগজান নামক স্থানে একজন নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার আগ মুহূর্ত পর্যন্ত ওই নারী রেললাইনের পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেনটি কাছাকাছি আসতেই তিনি ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper