1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাউফলে জেলেদের চাল বিতরণে নানা অনিয়ম: ৮০ কেজির স্থলে মিলছে ৭৫ কেজি - আমার সকাল ২৪ |
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:৩৯|
ব্রেকিং নিউজ:
বান্দরবানে বিএনপি নেতা ও তার ৩ বছরের শিশুর ওপর হামলার অভিযোগ, মামলা দায়ের ওসমানীনগরে ৪ কিমি সড়ক পাকা কাজে অনিয়মের অভিযোগ, নিম্নমানের নির্মাণে জনদুর্ভোগের শঙ্কা বরিশালের বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল হক টুকু ডিবি পুলিশের হাতে আটক বান্দরবান জেলা পরিষদের নেতৃত্বে কে আসছেন? ম্যামাচিং নাকি সাশৈপ্রু—চলছে জোর আলোচনা ডোমারে মামলার আতঙ্কে পাড়া ফাঁকা, ২৫ বাড়িতে লুটপাটের অভিযোগ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হাতিয়ায় নদীর ঘাটে লুকানো ২৭০০ লিটার ডিজেল জব্দ, আটক ১ ধামইরহাটে খাবার চাওয়াকে কেন্দ্র করে মানসিক প্রতিবন্ধীর উপর হামলা, মাথায় ২০টি সেলাই—এক চোখ নষ্টের আশঙ্কা সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে বেগমগঞ্জ কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার বেগমগঞ্জে অভিযানে ‘দেলোয়ার বাহিনী’র প্রধানসহ ইয়াবা উদ্ধার মতলব উত্তরে মাদকসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ডাকাত নাজমুল গ্রেফতার রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট — এক মাসে ৬ ঘটনায় জনমনে আতঙ্ক শান্তিগঞ্জে প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার দিলেন এমপি কয়ছর ইবি শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় মামলা বাউফলে জেলেদের চাল বিতরণে নানা অনিয়ম: ৮০ কেজির স্থলে মিলছে ৭৫ কেজি কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ উদ্বোধন হত্যা ও ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটনে জিএমপি’র সাফল্য, কর্মকর্তাদের পুরস্কৃত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণা: চার প্রতারক গ্রেফতার রাউজানে সেনা–র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ একজন আটক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা. ফরিদ খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার কিশোরগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল মুলাদীতে ঘর থেকে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস: বিচার ও ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি — গ্রেপ্তার ১ চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার মতলব দক্ষিণে ইয়াবাসহ বাবা-ছেলে আটক জগন্নাথপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান: সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগ জগন্নাথপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন

বাউফলে জেলেদের চাল বিতরণে নানা অনিয়ম: ৮০ কেজির স্থলে মিলছে ৭৫ কেজি

মোঃ নাজমুল হক নয়ন
  • আপলোডের সময় : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬,
বাউফলে জেলেদের চাল বিতরণে নানা অনিয়ম: ৮০ কেজির স্থলে মিলছে ৭৫ কেজি
বাউফলে জেলেদের চাল বিতরণে নানা অনিয়ম: ৮০ কেজির স্থলে মিলছে ৭৫ কেজি

বাউফলে জেলেদের চাল বিতরণে নানা অনিয়ম: ৮০ কেজির স্থলে মিলছে ৭৫ কেজি

মোঃ নাজমুল হক নয়ন
স্টাফ রিপোর্টার, বরিশাল

পটুয়াখালীর বাউফল উপজেলাচন্দ্রদ্বীপ ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দ অনুযায়ী দুই মাসে প্রত্যেক জেলের ৮০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও বিতরণ করা হচ্ছে ৭৫ কেজি করে। পাশাপাশি পরিবহন খরচের নামে টাকা আদায়, প্রকৃত জেলেদের বাদ দিয়ে অযোগ্যদের তালিকাভুক্তি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে চাল বিতরণের অভিযোগও পাওয়া গেছে।

গত শুক্রবার (২৪ এপ্রিল) ও শনিবার (২৫ এপ্রিল) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চাল বিতরণের সময় ভুক্তভোগী জেলেরা এসব অভিযোগ তোলেন।

সরকারি বরাদ্দ বনাম বাস্তবতা

মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া নদীতে মার্চ ও এপ্রিল—এই দুই মাস ইলিশ অভয়াশ্রম রক্ষায় মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ সময়ে নিবন্ধিত জেলেদের জীবনধারণের জন্য মাসে ৪০ কেজি করে দুই মাসে মোট ৮০ কেজি চাল বরাদ্দ দেয় সরকার।
বাউফল উপজেলার ৬ হাজার নিবন্ধিত জেলের জন্য মোট ৪৮০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। এর মধ্যে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ হাজার ৪৫৫ জন জেলের অনুকূলে বরাদ্দ ছিল ১১৬.৪০০ মেট্রিক টন।

সরেজমিনে দেখা যায়, দুজন জেলেকে ৫০ কেজির তিনটি বস্তা—মোট ১৫০ কেজি চাল দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী দুজনের ১৬০ কেজি পাওয়ার কথা থাকলেও প্রত্যেককে ৫ কেজি করে কম দেওয়া হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ

৮ নম্বর ওয়ার্ডের জেলে নান্নু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমাগো দুই মাসে ৮০ কেজি চাউল পাওনের কথা। কিন্তু দিছে ৭৫ কেজি। বাকি চাউল নাকি অন্যদের দিবে।”

একই ধরনের অভিযোগ করেন ৪ নম্বর ওয়ার্ডের জেলে হেলাল হাওলাদার। তিনি দাবি করেন, ইউপি সদস্য মো. জসিম হোসেন প্রকৃত জেলেদের বাদ দিয়ে তার ভাই ও আত্মীয়স্বজনদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, যারা কোনোদিন মাছ ধরার পেশায় ছিলেন না। এছাড়া পরিবহন খরচের নামে প্রত্যেক জেলের কাছ থেকে ১০০ টাকা করে আদায়ের অভিযোগও উঠেছে।

জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের বক্তব্য

অভিযোগের বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম হোসেন চাল কম দেওয়ার কথা স্বীকার করলেও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। অন্যদিকে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল বশার মৃধার সিদ্ধান্তেই ৫ কেজি করে চাল কম দেওয়া হচ্ছে বলে ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে।

আবুল বশার মৃধা বলেন, বরাদ্দের তুলনায় জেলের সংখ্যা বেশি। তাই সমন্বয়ের জন্য ৫ কেজি করে কম দিয়ে বাকি চাল অন্য জেলেদের দেওয়া হচ্ছে।

চাল বিতরণের সময় নিয়ম অনুযায়ী ট্যাগ অফিসারের উপস্থিত থাকার কথা থাকলেও উপজেলা বিআরডিবি কর্মকর্তা বাসুদেব সরকার উপস্থিত ছিলেন না। তিনি জানান, সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় তিনি থাকতে পারেননি এবং অন্যদিন বিতরণের প্রস্তাব দিয়েছিলেন।

প্রশাসনের হুঁশিয়ারি

পুরো বিষয়টি নিয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেন,
“যেটুকু চাল বরাদ্দ দেওয়া হয়েছে, সেটুকুই বিতরণ করতে হবে। ৫ কেজি করে কম দেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper