ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপলোডের সময় : Tuesday, March 3, 2026,

ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার, ২ মার্চ বিকাল ৫ টায় পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন নাভারণ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আসাদুজ্জামান বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রোজার মাসে মাগফিরাতের চলমান দশকে সবাইকে আত্মসংযম, বিনয়ী ও মানবিক আচরণ অবলম্বন করতে হবে। নিজেকে পরিবর্তন ও আল্লাহর দ্বীনের পথে আত্মসমর্পণ করা মুসলিম উম্মাদের দায়িত্ব। রোজা রাখার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন হওয়া উচিত।”
মৌলানা মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন এবং নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জিয়াউল হক।
এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের শুরা সদস্য মো: রেজাউল করিম, যশোর জেলা পশ্চিম জামায়াতের সভাপতি মাওলানা মো: আকরাম আলীসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ আগত সকল অতিথিকে সম্মাননা প্রদান করা হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।