ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা

  • আপলোডের সময় : Friday, March 6, 2026,
ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা

ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা

মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার পরিবহন ও জ্বালানি ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মুসা (আ.) কি মহান আল্লাহকে দেখতে চেয়েছিলেন মুসা (আ.) কি মহান আল্লাহকে দেখতে চেয়েছিলেন

সভায় পুলিশ সুপার বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের ঈদযাত্রা যেন স্বস্তিদায়ক ও নিরাপদ হয়, সে লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় রোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভায় উপস্থিত পরিবহন ও জ্বালানি ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং জনস্বার্থে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত