1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি - আমার সকাল ২৪ |
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৫৩|
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ উদ্বোধন হত্যা ও ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটনে জিএমপি’র সাফল্য, কর্মকর্তাদের পুরস্কৃত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণা: চার প্রতারক গ্রেফতার রাউজানে সেনা–র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ একজন আটক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা. ফরিদ খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার কিশোরগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল মুলাদীতে ঘর থেকে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস: বিচার ও ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি — গ্রেপ্তার ১ চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার মতলব দক্ষিণে ইয়াবাসহ বাবা-ছেলে আটক জগন্নাথপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান: সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগ জগন্নাথপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে বোরোসহ অন্যান্য ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বিত তৎপরতা কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধামইরহাটে প্রশাসনের যৌথ অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ ধ্বংস মতলবে ইটভাটায় চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য সাভার-আশুলিয়ায় ডিবির ব্যাপক অভিযানে হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ আসামি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ শুরু এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় ভুট্টা ক্ষেতে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ইএসডিও থ্রাইড প্রকল্পের আওতায় আদিবাসীদের ছাগল পালন বাবদ নগদ অর্থ বিতরণ বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ইজারাদারের ওপর হামলা, বাজার দখলের অভিযোগ শ্রমিক হোস্টেলের টয়লেটে গলাকাটা যুবক, হাসপাতালে মৃত্যু চাচার মারধরে এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ, ইউএনওর সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার নেতানিয়াহুর ইরান যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আগের মার্কিন প্রেসিডেন্টরা: কেরি নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযান: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার

রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

আরিফ হাসান গজনবী
  • আপলোডের সময় : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬,
রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি আরিফ হাসান গজনবী
রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি আরিফ হাসান গজনবী

রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি


আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মল্লিকের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সম্মানহানি ও বিভ্রান্তি সৃষ্টির এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, ২৪ এপ্রিল বিকেল আনুমানিক ৫টা ৬ মিনিটে ওই ভুয়া আইডি থেকে বাঁশতলী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল তাজের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

ঘটনার প্রতিবাদে শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় রামপাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা একে “সাংবাদিকতা ও সামাজিক শৃঙ্খলার বিরুদ্ধে সুপরিকল্পিত সাইবার সন্ত্রাস” বলে আখ্যায়িত করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল তাজ, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মল্লিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে মোতাহার হোসেন মল্লিক বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তার পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। তিনি জানান, এ বিষয়ে তিনি গত ২ মার্চ ২০২৬ তারিখে রামপাল থানায় ৯৬ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপরও অপতৎপরতা বন্ধ হয়নি।

তিনি বলেন, “আমার নাম ও ছবি ব্যবহার করে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা শুধু আমার ব্যক্তিগত সম্মানহানিই নয়; বরং সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির একটি গভীর ষড়যন্ত্র। এর মাধ্যমে সুনামধন্য ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, সোহেল তাজ দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। যুব সমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং গিলাতলা বাজারে যাত্রী ছাউনি নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দুঃখজনক ও নিন্দনীয়।

বক্তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মোতাহার হোসেন মল্লিক প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “সাইবার অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে। যারা এই নোংরা কাজে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করা না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে।”

তিনি সাধারণ মানুষকে গুজবে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে তথ্য শেয়ার করার আহ্বান জানান। স্থানীয় সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার এখন গুরুতর সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা জরুরি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper