1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুর শান্তিনগর বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:২৫|
ব্রেকিং নিউজ:
বান্দরবানে বিএনপি নেতা ও তার ৩ বছরের শিশুর ওপর হামলার অভিযোগ, মামলা দায়ের ওসমানীনগরে ৪ কিমি সড়ক পাকা কাজে অনিয়মের অভিযোগ, নিম্নমানের নির্মাণে জনদুর্ভোগের শঙ্কা বরিশালের বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল হক টুকু ডিবি পুলিশের হাতে আটক বান্দরবান জেলা পরিষদের নেতৃত্বে কে আসছেন? ম্যামাচিং নাকি সাশৈপ্রু—চলছে জোর আলোচনা ডোমারে মামলার আতঙ্কে পাড়া ফাঁকা, ২৫ বাড়িতে লুটপাটের অভিযোগ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হাতিয়ায় নদীর ঘাটে লুকানো ২৭০০ লিটার ডিজেল জব্দ, আটক ১ ধামইরহাটে খাবার চাওয়াকে কেন্দ্র করে মানসিক প্রতিবন্ধীর উপর হামলা, মাথায় ২০টি সেলাই—এক চোখ নষ্টের আশঙ্কা সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে বেগমগঞ্জ কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার বেগমগঞ্জে অভিযানে ‘দেলোয়ার বাহিনী’র প্রধানসহ ইয়াবা উদ্ধার মতলব উত্তরে মাদকসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ডাকাত নাজমুল গ্রেফতার রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট — এক মাসে ৬ ঘটনায় জনমনে আতঙ্ক শান্তিগঞ্জে প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার দিলেন এমপি কয়ছর ইবি শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় মামলা বাউফলে জেলেদের চাল বিতরণে নানা অনিয়ম: ৮০ কেজির স্থলে মিলছে ৭৫ কেজি কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ উদ্বোধন হত্যা ও ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটনে জিএমপি’র সাফল্য, কর্মকর্তাদের পুরস্কৃত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণা: চার প্রতারক গ্রেফতার রাউজানে সেনা–র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ একজন আটক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা. ফরিদ খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার কিশোরগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল মুলাদীতে ঘর থেকে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস: বিচার ও ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি — গ্রেপ্তার ১ চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার মতলব দক্ষিণে ইয়াবাসহ বাবা-ছেলে আটক জগন্নাথপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান: সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগ জগন্নাথপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন

জগন্নাথপুর শান্তিনগর বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
জগন্নাথপুর শান্তিনগর বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
জগন্নাথপুর শান্তিনগর বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জগন্নাথপুর শান্তিনগর বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়ি, তরুণ প্রজন্মকে বাঁচাই” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর দুপুর ২টায় এ কর্মসূচি পালন করা হয়।

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকল পেশা শ্রেণীর মানুষ ও এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন শান্তিনগর বাজারের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ।

যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফিজ রাইয়ান ও মোঃ তাহমিদ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান, মাওলানা হাফিজ জমিলুল হক, জালালাবাদ মসজিদের ইমাম, ব্যবসায়ী সাদেক আহমদ, আব্দুল কাইয়ুম বাবর, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (MTPS) সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী ও সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ, তরুণ সমাজসেবক মোঃ লিমন ভূঁইয়া, কামাল হোসেন, মাওলানা সাঈদ,ডা. মিজান, তরুণ সমাজসেবক নুরুল হক প্রমুখ।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত থেকে প্রতিবেদন সংগ্রহ করেন।

কর্মসূচির শুরুতে হাসপাতাল পয়েন্টে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা মানববন্ধনে দাঁড়ান। পরে একটি বিক্ষোভ মিছিল শান্তিনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে “মাদককে না বলি”, “তরুণ প্রজন্মকে বাঁচাই” ইত্যাদি স্লোগান উচ্চারিত হয় এবং মাইকিংয়ের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।

বক্তারা বলেন—
মাদক সমাজের এক নীরব ঘাতক। এটি তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, পরিবারে অশান্তি সৃষ্টি করছে, সমাজে বাড়াচ্ছে অপরাধপ্রবণতা।

তারা প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক নির্মূলে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, যুবসমাজ যদি ঐক্যবদ্ধ হয় তবে মাদকের এই বিষবৃক্ষ উপড়ে ফেলা সম্ভব।

মানববন্ধনের শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত জগন্নাথপুর গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্থানীয় প্রশাসনকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper