1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ইবি শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় মামলা - আমার সকাল ২৪ |
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১:২৬|
ব্রেকিং নিউজ:
ওসমানীনগরে ৪ কিমি সড়ক পাকা কাজে অনিয়মের অভিযোগ, নিম্নমানের নির্মাণে জনদুর্ভোগের শঙ্কা বরিশালের বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল হক টুকু ডিবি পুলিশের হাতে আটক বান্দরবান জেলা পরিষদের নেতৃত্বে কে আসছেন? ম্যামাচিং নাকি সাশৈপ্রু—চলছে জোর আলোচনা ডোমারে মামলার আতঙ্কে পাড়া ফাঁকা, ২৫ বাড়িতে লুটপাটের অভিযোগ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হাতিয়ায় নদীর ঘাটে লুকানো ২৭০০ লিটার ডিজেল জব্দ, আটক ১ ধামইরহাটে খাবার চাওয়াকে কেন্দ্র করে মানসিক প্রতিবন্ধীর উপর হামলা, মাথায় ২০টি সেলাই—এক চোখ নষ্টের আশঙ্কা সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে বেগমগঞ্জ কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার বেগমগঞ্জে অভিযানে ‘দেলোয়ার বাহিনী’র প্রধানসহ ইয়াবা উদ্ধার মতলব উত্তরে মাদকসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ডাকাত নাজমুল গ্রেফতার রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট — এক মাসে ৬ ঘটনায় জনমনে আতঙ্ক শান্তিগঞ্জে প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার দিলেন এমপি কয়ছর ইবি শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় মামলা বাউফলে জেলেদের চাল বিতরণে নানা অনিয়ম: ৮০ কেজির স্থলে মিলছে ৭৫ কেজি কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ উদ্বোধন হত্যা ও ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটনে জিএমপি’র সাফল্য, কর্মকর্তাদের পুরস্কৃত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণা: চার প্রতারক গ্রেফতার রাউজানে সেনা–র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ একজন আটক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা. ফরিদ খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার কিশোরগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল মুলাদীতে ঘর থেকে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস: বিচার ও ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি — গ্রেপ্তার ১ চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার মতলব দক্ষিণে ইয়াবাসহ বাবা-ছেলে আটক জগন্নাথপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান: সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগ জগন্নাথপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে বোরোসহ অন্যান্য ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বিত তৎপরতা

ইবি শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় মামলা

আনহাজ হোসাইন হিমেল
  • আপলোডের সময় : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬,
ইবি শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় মামলা
ইবি শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় মামলা

ইবি শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় মামলা


আনহাজ হোসাইন হিমেল | বার্তা সম্পাদক

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে শ্লীলতাহানি, হুমকি প্রদান, ইভটিজিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের অভিযোগে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ঝিনাইদহ সদর থানায় উপস্থিত হয়ে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উর্মিলা তন্বী ও ইশমাম হোসেন তন্দ্রা।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মো. হাসিবুল রহমান, মো. সোহেল আহম্মদ, খন্দকার সাব্বির ও মো. মাশরাফি আলম প্রাপ্যসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে চারজন বন্ধু মিলে ঝিনাইদহ শহরের মুজিব চত্বরস্থ শহীদ মিনার প্রাঙ্গণে ঘুরতে যান তারা। এ সময় স্থানীয় ১৫–২০ জন বখাটে যুবক তাদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি শুরু করে। প্রতিবাদ করলে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং সংঘবদ্ধভাবে ইভটিজিংসহ বিভিন্নভাবে তাদের হেনস্তা করে। এক পর্যায়ে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। ভুক্তভোগীদের গায়ে হাত দেওয়া ও পোশাক টানাটানি করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। একই সঙ্গে তাদের এক বন্ধু বি. এম. শাকিলকে মারধরের অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষার্থীর মাধ্যমে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও অভিযুক্তরা বেপরোয়া আচরণ অব্যাহত রাখে। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের অজ্ঞাতে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওগুলোর সঙ্গে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর ক্যাপশন ব্যবহার করা হয়েছে, যা তাদের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এছাড়া অভিযুক্তরা প্রায়ই ওই এলাকায় ঘুরতে আসা নারী-পুরুষদের একইভাবে হেনস্তা করে থাকে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এজাহারে কয়েকটি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে কুরুচিপূর্ণ শিরোনাম ও মন্তব্যসহ ভিডিও শেয়ারের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—‘ঝিনেদার আকাশ’, ‘ক্রিয়েটিভ বাই প্রাপ্য’, ‘নবগঙ্গা টিভি’, ‘ডেইলি ঝিনাইদহ’, ‘ঝিনেদার ব্রেকিং’, খন্দকার সাব্বির, এমডি মাশরাফি আলম প্রাপ্যসহ কয়েকটি ব্যক্তিগত আইডি। কিছু ভিডিও অপসারণ করা গেলেও এখনও বিভিন্ন মাধ্যমে তা প্রচারিত হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন বলেন, “গতকাল এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে শুনেছি। আজ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ব্যস্ততার কারণে এখনো অফিসে যেতে পারিনি। থানায় গিয়ে এজাহার দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper