1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন - আমার সকাল ২৪ |
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৫২|
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ উদ্বোধন হত্যা ও ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটনে জিএমপি’র সাফল্য, কর্মকর্তাদের পুরস্কৃত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণা: চার প্রতারক গ্রেফতার রাউজানে সেনা–র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ একজন আটক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা. ফরিদ খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার কিশোরগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল মুলাদীতে ঘর থেকে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস: বিচার ও ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি — গ্রেপ্তার ১ চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার মতলব দক্ষিণে ইয়াবাসহ বাবা-ছেলে আটক জগন্নাথপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান: সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগ জগন্নাথপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে বোরোসহ অন্যান্য ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বিত তৎপরতা কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধামইরহাটে প্রশাসনের যৌথ অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ ধ্বংস মতলবে ইটভাটায় চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য সাভার-আশুলিয়ায় ডিবির ব্যাপক অভিযানে হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ আসামি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ শুরু এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় ভুট্টা ক্ষেতে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ইএসডিও থ্রাইড প্রকল্পের আওতায় আদিবাসীদের ছাগল পালন বাবদ নগদ অর্থ বিতরণ বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ইজারাদারের ওপর হামলা, বাজার দখলের অভিযোগ শ্রমিক হোস্টেলের টয়লেটে গলাকাটা যুবক, হাসপাতালে মৃত্যু চাচার মারধরে এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ, ইউএনওর সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার নেতানিয়াহুর ইরান যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আগের মার্কিন প্রেসিডেন্টরা: কেরি নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযান: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার

খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন

মোঃ সাইফুল ইসলাম লিংকন
  • আপলোডের সময় : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬,
খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন
খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন

খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন

মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বড় ব্রিজ থেকে পাতন ব্রিজ হয়ে মুসলিম মেম্বারের বাড়ি হয়ে লক্ষ্মীপুর ব্রিজ পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ কাজের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. জালাল উদ্দিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনস্বার্থে এবং দেশের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। খালটি পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়ার মাধ্যমে কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, সেচ সুবিধা সম্প্রসারণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় দেশব্যাপী নদী, খাল ও জলাশয় খনন করা হচ্ছে, যা মাটির আর্দ্রতা সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান জানান, নায়েরগাঁও বড় ব্রিজ থেকে লক্ষ্মীপুর ব্রিজ পর্যন্ত চেইনেজ ৫০০০.০০ মিটার থেকে ৯০৬৬.৬৩ মিটার পর্যন্ত (প্রায় ৩.২৭ কিলোমিটার) খালের পুনঃখনন কাজ করা হবে। এ প্রকল্পের চুক্তিমূল্য ৮৮ লাখ ৮১ হাজার ১৩২ টাকা। তিনি আরও বলেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারীদের মাধ্যমে নিবিড় তদারকি করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, ঠিকাদার রিপন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এমপি ড. মো. জালাল উদ্দিন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper