1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নলছিটিতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - আমার সকাল ২৪ |
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:৪৪|
ব্রেকিং নিউজ:
তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ৭ মে বান্দরবানে বিএনপি নেতা ও তার ৩ বছরের শিশুর ওপর হামলার অভিযোগ, মামলা দায়ের ওসমানীনগরে ৪ কিমি সড়ক পাকা কাজে অনিয়মের অভিযোগ, নিম্নমানের নির্মাণে জনদুর্ভোগের শঙ্কা বরিশালের বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল হক টুকু ডিবি পুলিশের হাতে আটক বান্দরবান জেলা পরিষদের নেতৃত্বে কে আসছেন? ম্যামাচিং নাকি সাশৈপ্রু—চলছে জোর আলোচনা ডোমারে মামলার আতঙ্কে পাড়া ফাঁকা, ২৫ বাড়িতে লুটপাটের অভিযোগ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হাতিয়ায় নদীর ঘাটে লুকানো ২৭০০ লিটার ডিজেল জব্দ, আটক ১ ধামইরহাটে খাবার চাওয়াকে কেন্দ্র করে মানসিক প্রতিবন্ধীর উপর হামলা, মাথায় ২০টি সেলাই—এক চোখ নষ্টের আশঙ্কা সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে বেগমগঞ্জ কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার বেগমগঞ্জে অভিযানে ‘দেলোয়ার বাহিনী’র প্রধানসহ ইয়াবা উদ্ধার মতলব উত্তরে মাদকসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ডাকাত নাজমুল গ্রেফতার রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট — এক মাসে ৬ ঘটনায় জনমনে আতঙ্ক শান্তিগঞ্জে প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার দিলেন এমপি কয়ছর ইবি শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় মামলা বাউফলে জেলেদের চাল বিতরণে নানা অনিয়ম: ৮০ কেজির স্থলে মিলছে ৭৫ কেজি কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ উদ্বোধন হত্যা ও ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটনে জিএমপি’র সাফল্য, কর্মকর্তাদের পুরস্কৃত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণা: চার প্রতারক গ্রেফতার রাউজানে সেনা–র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ একজন আটক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা. ফরিদ খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার কিশোরগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল মুলাদীতে ঘর থেকে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস: বিচার ও ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি — গ্রেপ্তার ১ চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার মতলব দক্ষিণে ইয়াবাসহ বাবা-ছেলে আটক জগন্নাথপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান: সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগ

নলছিটিতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামাল হাছান
  • আপলোডের সময় : রবিবার, জুন ২৩, ২০২৪,
নলছিটিতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নলছিটিতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

**নলছিটিতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত**

 

**কামাল হাছান, নলছিটি।**

ঝালকাঠি জেলার নলছিটি পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। এ উপলক্ষে সকাল ১০টায় নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তছলিম উদ্দিন চৌধুরী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সাংসদ ও সাবেক খাদ্য এবং শিল্প মন্ত্রী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান লালন, ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার, ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বাবুল মৃধা, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ ফারুক হোসেন, কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাচ্চু, রানাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, নলছিটি পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ ফিরোজ আলম খান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ মুজিবুর রহমান, নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত মোঃ হাবিবুর রহমান তালুকদার, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও প্রচার-প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট এম কামাল খান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি উপজেলার ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অধ্যক্ষ মোঃ জলিলুর রহমান আকন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper