বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার
মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের উত্থারিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেন— মোঃ আব্দুল হামিদ (৪৫), পিতা: মোঃ চেরাগ আলী, মাতা: মৃত লিলু বেগম, সাং: কাশিনগর (পশ্চিম পাড়া), ৮নং ওয়ার্ড, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।