1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন - আমার সকাল ২৪ |
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১:০৫|
ব্রেকিং নিউজ:
বরিশালের বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল হক টুকু ডিবি পুলিশের হাতে আটক বান্দরবান জেলা পরিষদের নেতৃত্বে কে আসছেন? ম্যামাচিং নাকি সাশৈপ্রু—চলছে জোর আলোচনা ডোমারে মামলার আতঙ্কে পাড়া ফাঁকা, ২৫ বাড়িতে লুটপাটের অভিযোগ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হাতিয়ায় নদীর ঘাটে লুকানো ২৭০০ লিটার ডিজেল জব্দ, আটক ১ ধামইরহাটে খাবার চাওয়াকে কেন্দ্র করে মানসিক প্রতিবন্ধীর উপর হামলা, মাথায় ২০টি সেলাই—এক চোখ নষ্টের আশঙ্কা সালথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে বেগমগঞ্জ কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার বেগমগঞ্জে অভিযানে ‘দেলোয়ার বাহিনী’র প্রধানসহ ইয়াবা উদ্ধার মতলব উত্তরে মাদকসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ডাকাত নাজমুল গ্রেফতার রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট — এক মাসে ৬ ঘটনায় জনমনে আতঙ্ক শান্তিগঞ্জে প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার দিলেন এমপি কয়ছর ইবি শিক্ষার্থীদের শ্লীলতাহানি ও সাইবার বুলিংয়ের ঘটনায় মামলা বাউফলে জেলেদের চাল বিতরণে নানা অনিয়ম: ৮০ কেজির স্থলে মিলছে ৭৫ কেজি কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ উদ্বোধন হত্যা ও ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটনে জিএমপি’র সাফল্য, কর্মকর্তাদের পুরস্কৃত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণা: চার প্রতারক গ্রেফতার রাউজানে সেনা–র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ একজন আটক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা. ফরিদ খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার কিশোরগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল মুলাদীতে ঘর থেকে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস: বিচার ও ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি — গ্রেপ্তার ১ চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার মতলব দক্ষিণে ইয়াবাসহ বাবা-ছেলে আটক জগন্নাথপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান: সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগ জগন্নাথপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে বোরোসহ অন্যান্য ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বিত তৎপরতা কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন

মোঃ সাইফুল ইসলাম লিংকন
  • আপলোডের সময় : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬,
কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন
কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন

কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন

মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর

কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘ডিবেটার হান্ট ২০২৬’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। বালক ও বালিকা শাখা মিলিয়ে মোট ১৬টি দলের ৪৮ জন বিতার্কিক এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

২৪ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত প্রথম দিনের পর্বে গ্রুপ রাউন্ডসহ মোট চারটি রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রতিটি দল তিনটি করে বিতর্কে অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কার্যক্রম সম্পন্ন হয়।

২৫ এপ্রিল শনিবার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। জমজমাট ফাইনাল পর্বে তিতাস হাউজের দল ‘ব্ল্যাক পিংক’ গোমতী হাউজের ‘ডার্ক ওরিয়র্স’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালে ‘ডিবেটর অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন ‘ডার্ক ওরিয়র্স’ দলের সুফিয়া মুকুল রোজা। এছাড়া যৌথভাবে ‘ডিবেটর অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন মেঘনা হাউজের ‘মাদার অব ড্রাগনস’ দলের ফাহমিদা এবং চ্যাম্পিয়ন দল ‘ব্ল্যাক পিংক’-এর সায়বা ইসলাম নূর।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম। তিনি আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাব জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন কামাল। তিনি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে বালক ও বালিকা শাখায় দুটি আধুনিক পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি মরহুম শিক্ষক ওয়ালি উল্লাহ্ পাটোয়ারী স্যারের নামে এবং অন্যটি প্রতিষ্ঠাতার পিতামহ মরহুম আঃ রহমান মোল্লার নামে উৎসর্গ করা হবে।

দুই দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ডিবেট ক্লাবের মডারেটর ও প্রভাষক মেহেদী হাসান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper