
মোঃ নাজমুল হক নয়ন, স্টাফ রিপোর্টার, বরিশাল।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ মো. মিলন মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের একটি বিশেষ টিম উপজেলার বাগধা ইউনিয়নর খাজুরিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার মো. রেজাউল করিমের ছেলে মিলন মিয়াকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটকের পর তাকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিলন মিয়াকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।