1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৯ - আমার সকাল ২৪ |
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:১১|
ব্রেকিং নিউজ:
আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরে স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে, চাঞ্চল্য বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার বন্ধুর কবর খুঁড়তে গিয়ে প্রাণ গেল আরেক বন্ধুর, ফরিদগঞ্জে হৃদয়বিদারক ঘটনা ধামইরহাটে পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৯ নবীনগরে পুলিশের মাদক অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক গ্রেফতার, ২ বছরের কারাদণ্ড মান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধার চট্টগ্রামের জিইসি মোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড: নারী যাত্রী আহত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন পর্যটক এক্সপ্রেসের সঙ্গে মাছবোঝাই ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নোয়াখালীর কবিরহাটে জমি বিরোধে সংঘর্ষ: মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশু হত্যা অভিযোগ ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংক ঘিরে বিতর্ক, ঋণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান ফলন বৃদ্ধিতে কৃষক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেপ্তার বগুড়ায় ফ্যানের কার্টুনে লুকানো ৩২০০ ইয়াবা উদ্ধার, যুবক গ্রেফতার ৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, টিকা সংকটে ফিরতে পারে নির্মূল রোগ পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ, মূল্য প্রায় ৩.৭ লাখ টাকা লালমনিরহাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজাসহ ০৪ জন গ্রেফতার ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, সংগঠন থেকে বহিষ্কার চাঁদপুরে এনসিপি’র বিশাল যোগদান: দুই শতাধিক নেতাকর্মী যুক্ত কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসীর মরদেহ দেশে, মালয়েশিয়া-লিবিয়া থেকেও ফিরেছে আরও ৬ জন বাবুল নামে এক ব্যক্তির কারাগারে মৃত্যু হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার উত্তর দিঘলদীতে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির সময় দুইজন আটক, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় কিশোর ফুটবলার নিহত, এলাকায় উত্তেজনা ইসরায়েলকে হামলা বন্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২ জেলে আটক, জাল ও নৌকা জব্দ সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায় চাঁদপুরের মতলব দক্ষিণে শিশুর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেফতার কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৯

মোঃ সোলায়মান গনি
  • আপলোডের সময় : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৯
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৯

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৯

মোঃ সোলায়মান গনি, কুড়িগ্রাম প্রতিনিধি | 

কুড়িগ্রামে জেলা পুলিশের পৃথক অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের ৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এ সাফল্য অর্জন করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত কুড়িগ্রাম সদর উপজেলার কোর্ট চত্বর, নিউরন ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল এলাকা ও জিয়া বাজার থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ১৭ জানুয়ারি হাসপাতালপাড়া এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে একটি TVS Apache 160 সিসি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদ রানার তত্ত্বাবধানে এসআই নওসাদ আলীসহ একটি টিম অভিযান পরিচালনা করে। তদন্তে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে শাহজামাল ওরফে বাবু ও নুর ইসলামকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালমনিরহাট, উলিপুর, নাগেশ্বরী ও ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দেশের বিভিন্ন জেলা ও মহানগর এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কম দামে বিক্রি করত। পরে একটি সংঘবদ্ধ দল ভুয়া কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের কাছে অধিক মূল্যে তা বিক্রি করত।

পুলিশ জানায়, এ ঘটনায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও রাজারহাট থানায় মোট ৪টি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উদ্ধার হওয়া মোটরসাইকেলের মধ্যে দুইটির প্রকৃত মালিক শনাক্ত হওয়ায় তা সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি মোটরসাইকেলগুলোর মালিকানা যাচাই কার্যক্রম চলমান রয়েছে। যাচাই শেষে আইনগত প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper