নবীনগরে পুলিশের মাদক অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি টিম পৌরসভার ৪নং ওয়ার্ডের আহমেদ হাসপাতাল ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. সাদ্দাম হোসেন (২৮), পিতা: আব্দুল হেকিম, মাতা: রিনা আক্তার।
২. মো. হোসেন (২৬), পিতা: হারেছ আলী, মাতা: তাসলিমা আক্তার।
তাদের উভয়ের বাড়ি মধুপুর গ্রামে, কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
এ ঘটনায় নবীনগর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।