1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট - আমার সকাল ২৪ |
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:১২|
ব্রেকিং নিউজ:
আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরে স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে, চাঞ্চল্য বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার বন্ধুর কবর খুঁড়তে গিয়ে প্রাণ গেল আরেক বন্ধুর, ফরিদগঞ্জে হৃদয়বিদারক ঘটনা ধামইরহাটে পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৯ নবীনগরে পুলিশের মাদক অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক গ্রেফতার, ২ বছরের কারাদণ্ড মান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধার চট্টগ্রামের জিইসি মোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড: নারী যাত্রী আহত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন পর্যটক এক্সপ্রেসের সঙ্গে মাছবোঝাই ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নোয়াখালীর কবিরহাটে জমি বিরোধে সংঘর্ষ: মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশু হত্যা অভিযোগ ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংক ঘিরে বিতর্ক, ঋণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান ফলন বৃদ্ধিতে কৃষক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেপ্তার বগুড়ায় ফ্যানের কার্টুনে লুকানো ৩২০০ ইয়াবা উদ্ধার, যুবক গ্রেফতার ৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, টিকা সংকটে ফিরতে পারে নির্মূল রোগ পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ, মূল্য প্রায় ৩.৭ লাখ টাকা লালমনিরহাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজাসহ ০৪ জন গ্রেফতার ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, সংগঠন থেকে বহিষ্কার চাঁদপুরে এনসিপি’র বিশাল যোগদান: দুই শতাধিক নেতাকর্মী যুক্ত কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসীর মরদেহ দেশে, মালয়েশিয়া-লিবিয়া থেকেও ফিরেছে আরও ৬ জন বাবুল নামে এক ব্যক্তির কারাগারে মৃত্যু হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার উত্তর দিঘলদীতে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির সময় দুইজন আটক, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় কিশোর ফুটবলার নিহত, এলাকায় উত্তেজনা ইসরায়েলকে হামলা বন্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২ জেলে আটক, জাল ও নৌকা জব্দ সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায় চাঁদপুরের মতলব দক্ষিণে শিশুর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেফতার কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার

মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট

মোঃ সাইফুল ইসলাম লিংকন
  • আপলোডের সময় : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬,
মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট
মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট

মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট

মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার কলাদি এলাকায় কলেজ শিক্ষক সুব্রত দাসের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার কলাদি এলাকার পশু হাসপাতাল মোড় সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক সুব্রত দাস জানান, বৃহস্পতিবার সকালে বাসায় তালা দিয়ে তিনি কলেজে যান। এ সময় তার স্ত্রী পারিবারিক কাজে ঢাকায় ছিলেন এবং বড় মেয়ে অর্পিতা দাস কলেজে পরীক্ষা দিতে যান। সেই সুযোগে আগে থেকে ওত পেতে থাকা চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ওয়ারড্রবের ড্রয়ার ও স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, “আমার জীবনের সব উপার্জিত সঞ্চয় শেষ হয়ে গেছে।”

সুব্রত দাসের মেয়ে অর্পিতা দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার কলেজে পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বাসায় এসে দেখি সব তছনছ। বাবার টাকা, মায়ের টাকা, স্বর্ণালঙ্কার—সব কিছু চুরি হয়ে গেছে। এখন আমরা দিশেহারা।”

জানা গেছে, সুব্রত দাস মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে মতলব পৌরসভার শহর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী সুব্রত দাস থানায় অভিযোগ দিয়েছেন। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper