1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৩২|
ব্রেকিং নিউজ:
ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, এক স্টেশনেই অপেক্ষায় ১ হাজার ১১ যানবাহন হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী রেশনিংয়ের প্রভাবে সিলেটে জ্বালানি সরবরাহে সংকট, বাড়ছে উদ্বেগ মতলব দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১

যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
  • আপলোডের সময় : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬,
যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ২ মার্চ (সোমবার) বিকাল ৫টায় পৌর কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া, বসুন্দিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাস। ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে যাকাত ও দান-সাদকার গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, রমজান শুধু রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি চরিত্র গঠন, আত্মসংযম ও নৈতিক উন্নয়নের সুযোগ। ইসলামের সামাজিক শিক্ষাকে ধারণ করতে পারলে ন্যায়, মানবতা ও নৈতিকতার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। এ সময় নেতাকর্মীদের সততা, ন্যায়পরায়ণতা ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। এছাড়া ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমও উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

মাহফিলে কয়েকশত মানুষ একত্রে মোনাজাতে অংশ নেন। দেশের শান্তি, অগ্রগতি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে অতিথি ও উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সমাপনী বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল রমজানের আত্মিক ও নৈতিক শিক্ষা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়ন করার আহ্বান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper