শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টঙ্গী সরকারি কলেজের ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
গাজীপুর প্রতিনিধি, রিপোর্টার: আরিফুর রহমান, আমার সকাল ২৪
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
সকালে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ, সদস্য সচিব আলাউদ্দিন সুমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বীর নেতৃত্বে নেতাকর্মীরা একত্রিত হন। এ সময় ছাত্রদলের অন্যান্য সদস্য ও সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
সকাল থেকেই নেতাকর্মীরা ঐতিহ্যবাহী পোশাক ও কালো ব্যাজ ধারণ করে শহীদ মিনারে উপস্থিত হন। পরে তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, “ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয়ের অনন্য ইতিহাস। শহীদদের আত্মত্যাগ আমাদের অধিকার রক্ষার প্রেরণা জোগায়। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও চর্চায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।”
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ভাষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন। মাতৃভাষার সুরক্ষা ও বিকাশে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।













