1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১:৩৬|
ব্রেকিং নিউজ:
পার্বতীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ তাজপুরে প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন গোপালগঞ্জে হামের প্রকোপ বাড়ছে, লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ক্ষতি ৫৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে ছুটির দিনে পাম্পে দীর্ঘ সারি, অলিগলিতেও ছড়িয়ে পড়ছে যানজট শাহজাদপুরে সীমানা বিরোধে ৫ বছরের শিশু নিহত, চাচাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ৩ জন গ্রেফতার ১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার, নোয়াখালীতে দুই নারী গ্রেফতার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁদপুরের মতলব দক্ষিণে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ মতলবে কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণ- লক্ষাধিক টাকা লুট ডিএমপির মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা সাংবাদিক ও সেবাগ্রহীতাকে পিটিয়ে তালাবদ্ধ করার অভিযোগ নবীনগর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ আটক ৩ ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
  • আপলোডের সময় : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬,
ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর
ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর

ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা দুই চোর

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ হুমায়ুন কবির শাহীন, পিতা: মোঃ নুরুল হক জানান, এর আগেও তার ট্রান্সফরমার দুইবার চুরি হয়েছে। সর্বশেষ ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি রাস্তার পাশে স্থাপিত ট্রান্সফরমারের কাছে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের হাতে রড, করাত ও কাটার মেশিন ছিল। তিনি তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা তাকে এলোপাতাড়ি ঘুষি মেরে পাশের মাঠ দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় গ্রামজুড়ে খোঁজ শুরু হলে কাশিপুর বাজারের নাইট গার্ডরা দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন মোহাম্মদ রকিবুল ইসলাম (৪৫), পিতা: আব্দুর রহিম মোল্লা, গ্রাম: রাজারহাট সীতারামপুর, যশোর এবং মোহাম্মদ মাসুম (২৮), পিতা: সিরাজুল ইসলাম, গ্রাম: মহেশ্বরপুর, দিঘলিয়া, খুলনা।

আটককৃতদের কাছ থেকে “এইচএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড” নামে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভুয়া পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ বলেন, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ট্রান্সফরমার চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম কাদির বলেন, এ ধরনের ট্রান্সফরমার চুরি বিদ্যুৎ সরবরাহ ও সেচ কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর, মল্লিকপুর, পদ্মপুকুর, চাপাতলা, মির্জাপুর ও দোস্তপুর এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এতে সেচ কার্যক্রম ব্যাহত হয়ে স্থানীয় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চক্রের মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তার করা না গেলে এলাকায় ট্রান্সফরমার চুরি আরও বেড়ে যেতে পারে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper