1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ - আমার সকাল ২৪ |
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৩৩|
ব্রেকিং নিউজ:
যশোরে আন্তঃজেলা বাইক চোরচক্রের দুই সদস্য গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা এ.এল.এম কাওছারের পৃষ্ঠপোষকতায় দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২২৮ মামলা পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে গ্যাস লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা–ছেলের মৃত্যু শিশুদের ঝগড়ায় অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান তালমা বাজারে রমজান প্রস্তুতি: মোবাইল কোর্টে দুই ব্যবসায়ী জরিমানা ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করবেন নূরুল ইসলাম বুলবুল জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় মাওলানা আব্দুল আলিমের আয়োজনে গণ ইফতার মাহফিল ফরিদপুর-এ যুবককে কুপিয়ে হত্যা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে অভিযোগ হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই

আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ রাসেল মিয়া
  • আপলোডের সময় : রবিবার, মার্চ ১, ২০২৬,
আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ


আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি: মোঃ রাসেল মিয়া

পবিত্র রমজান মাস উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসম্প্রীতি সমাজকল্যাণ ও মানবসেবা ফাউন্ডেশন

গত ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেলে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রায় শতাধিক পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, ছোলা, মুড়ি, খেজুরসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন নিত্যপণ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাসির মিয়া, সভাপতি সৌরভ সাইকুল, সহ-সভাপতি মাফুজ খান, সাধারণ সম্পাদক ইসমাইল আহমেদ এবং সমাজকল্যাণ সম্পাদক আল-আমিন রাজসহ অন্যান্য সদস্যরা। তারা উপকারভোগীদের হাতে সরাসরি খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। রমজান মাসে দরিদ্র পরিবারগুলো যাতে স্বস্তিতে ইফতার ও সেহরি করতে পারে, সেই লক্ষ্যেই এই আয়োজন। তারা আরও বলেন, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডই সংগঠনের মূল উদ্দেশ্য এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

উপকারভোগী পরিবারের সদস্যরা এ উদ্যোগের জন্য সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন সহায়তা তাদের জন্য বড় সহায় হয়ে দাঁড়িয়েছে।

এ মানবিক উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর মাঝে প্রশংসা অর্জন করেছে এবং সমাজের বিত্তবান ও সচেতন মহলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper