1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রামগঞ্জে ৫ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন - আমার সকাল ২৪ |
২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৩:১০|
ব্রেকিং নিউজ:
বোচাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা আলাউদ্দিন নতুন অ্যাপে জানানো যাবে কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেওয়া হচ্ছে আসিফ আকবরের মন্তব্য ‘ব্যক্তিগত মতামত’: বিসিবি পরিচালক বাংলাদেশের ক্রিকেটার শেখ মেহেদীর মা মারা গেছেন ‘জঙ্গি নাটক’ মামলায় পলাতকদের আত্মসমর্পণ বিজ্ঞপ্তির নির্দেশ যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা মাদারীপুর শিবচরে দৃষ্টিনন্দন মসজিদে মুসল্লি ও দর্শনার্থীদের ভিড় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব বেতাগীতে পৌরসভার উন্নয়নমূলক কাজ পরিদর্শন রাজবাড়ীতে ২৫০ পরিবার পেল ইফতার সামগ্রী শৈলকুপার রাজনৈতিক ও মানবিক ব্যক্তিত্ব: সাবেক মেয়র খলিলুর রহমান সরাইলে একুশের প্রথম প্রহরে হট্টগোল, রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দিতে পারেননি রামগঞ্জে ৫ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীর চরে নবজাতকের মরদেহ উদ্ধার বেতাগীতে ভিবিডির আয়োজন “তারুণ্যের মনে অমর একুশে” উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বেলকুচিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ-এর ঝিকরগাছায় গণসংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তরুণদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার সিলেটে রাত ৯টায় দোকান বন্ধের বিধিনিষেধ শিথিল ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার : আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযান নোয়াখালীর কবিরহাটে তেলের গাড়ির চাপায় ২ পথচারী নিহত, একজন গুরুতর আহত নোয়াখালীর সোনাপুর বাজারে মূল্যতালিকা ছাড়া বিক্রি, ভোক্তা অধিকার লঙ্ঘন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে নবনির্বাচিত এমপি ডা. ফরিদ-এর জুম্মা নামাজ ও অনুদান প্রদান মানিকগঞ্জে পিকআপ–ড্রামট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত কারওয়ান বাজারে সড়ক দখল করে অস্থায়ী দোকান, যান চলাচলে চরম ভোগান্তি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি নোয়াখালী জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক সোহানুর যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কালিহাতীতে র‍্যাবের অভিযানে ৪১ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মুরগি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: “ডাক্তারই মানুষের কাছে” ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাওয়ের চেষ্টা, অন্তত একজন নিহত ১১ জন আহত

রামগঞ্জে ৫ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬,
রামগঞ্জে ৫ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন
রামগঞ্জে ৫ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন

রামগঞ্জে ৫ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন

জিহাদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি (ঢাকা):

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাত্র ৫ টাকার বিদ্যুৎ বিলের লেনদেনে বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তার বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তুচ্ছ লেনদেনে কথা কাটাকাটির একপর্যায়ে বিরোধ সৃষ্টি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে খোরশেদ আলমসহ কয়েকজন আলমগীর হোসেনকে মারধর করে এবং গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন দুবাইতে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরে এসেছিলেন। আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমেছে। স্ত্রী ও শ্বশুরসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দাবি করেছেন, দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper